Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Chitrangada Satarupa

মা হলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা, শুভেচ্ছার বন্যায় ভাসছে গোটা পরিবার

চিত্রঙ্গদা শতরূপা এখনও জীবনের এই পরমপ্রাপ্তির কথা সমাজমাধ্যমে ভাগ করেননি। তবে শতরূপা সানাল্যের কমেন্টবক্স জুড়ে শুভেচ্ছার বন্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৮:২৪

options
link
মা হলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা, শুভেচ্ছার বন্যায় ভাসছে গোটা পরিবার zoom
মা হলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা। ছবি: ফেসবুক
Advertisement

একদিকে যখন টলিপাড়ায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুশোক, তখন অন্যদিকে মা হওয়ার আনন্দে সামিল হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সান্যাল। জানা গিয়েছে, চিত্রাঙ্গদার কোল আলো করে এসেছে পুত্র সন্তান। অভিনেত্রী-পরিচালক শতরূপা সান্যালর সোশাল মিডিয়ার পোস্টে মিলেছে সেই ইঙ্গিত। যেখানে লেখা, ‘যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?’ কমেন্ট বক্সে শতরূপা ঘনিষ্ঠের মন্তব্য, ‘কি পেলে গো? আমি অবশ্য জানি, নাতি। গতকাল খবরটা পেলাম। অভিনন্দন।’

এছাড়াও মন্তব্য বাক্সে শুভেচ্ছার বন্যা। সদ্যোজাতকে ভালোবাসা-আশীর্বাদ থেকে নতুন মা-দিদাকে শুভেচ্ছা জনিয়েছেন প্রিয়জনেরা। চিত্রঙ্গদা এখনও জীবনের এই পরমপ্রাপ্তির কথা সমাজমাধ্যমে ভাগ করেননি। তবে শতরূপা সান্যালের পোস্টে এটুকু স্পষ্ট মার্চের শেষলগ্নেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন চিত্রাঙ্গদা। যদিও যদিও এখনই সরাসরি এই বিষয়ে মুখ খুলতে রাজি নয় দুই পরিবার।

Advertisement

চিত্রাঙ্গদার সাধের অনুষ্ঠানের রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। কিন্তু, ‘মাসি’ হওয়ার পর একেবারে ‘স্পিকটি নট’ ঋতাভরী। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগের চেষ্টা করা হলে কোনও সাড়া পাওয়া যায়নি। তবে সাধভক্ষণের অনুষ্ঠানের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ঋতাভরী। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাসখানেক আগেই হবু মায়ের জন্য বাঙালি রীতি মেনে সাধের আয়োজন করা হয়। শুভ দিন দেখে দুই পরিবারের তরফে চিত্রাঙ্গদার জন্য আয়োজন করা হয়েছিল সেই বিশেষ অনুষ্ঠানের।

মার্চের শেষলগ্নেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন চিত্রাঙ্গদা। যদিও যদিও এখনই সরাসরি এই বিষয়ে মুখ খুলতে রাজি নয় দুই পরিবার।

ম্যাট সোনালি জরির প্যাস্টেল গোলাপি শেডের শাড়ি সঙ্গে হালকা সোনার গয়না, লিপস্টিক, টিপে প্রেগন্যান্সি গ্লো একেবারে ঠিকরে বেরচ্ছিল। ছিমছাম সাজে চিত্রাঙ্গদা হয়ে উঠেছিলেন অনন্যা। আর হালকা হলুদ রঙের শিফন শাড়িতে নজর কেড়েছিলেন ঋতাভরী।

গাঁদাফুলের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে ছিল আদ্যোপান্ত বাঙালি পরিবারের সাধভক্ষণের অনুষ্ঠানের খাবার। পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে ডাল, সুক্তো মাছ, মিষ্টি, পায়েস ছাড়াও মেনুতে ছিল আরও কত কী। সেদিনই দিদিকে ‘সোনা মা’ আর জামাইবাবুকে ভালো বাবা’-র তকমা দিয়েছেন ঋতাভরী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.