সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি সিনেমায় কাজ করেছেন। টেলিভিশনের পর্দায় সঞ্চালনা করেছেন। দেবের ‘বাঘা যতীন’-এ হয়েছেন বিপ্লবী। এবার বহুদিন বাদে সিরিয়ালের নায়ক হয়ে ফিরছেন রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee)। স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’তে দেখা যাবে তাঁকে। বিপরীতে নায়িকা অঙ্গনা রায়।

শেষ ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দেখা গিয়েছিল রোহনকে। তারপর সিরিয়াল থেকে লম্বা ব্রেক নিয়েছিলেন অভিনেতা। রিয়ালিটি শোয়ের সঞ্চালনার পাশাপাশি OTT আর বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তারকা। এবার আবার সিরিয়ালের দুনিয়ায় ফিরলেন। তাতেই খুশি অভিনেতার অনুরাগীরা।
View this post on Instagram
[আরও পড়ুন: ভারতের বিজ্ঞানীদের জয়গাথা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, কেমন অভিনয় করলেন নানা পাটেকর?]
অন্যদিকে, অঙ্গনা কেরিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। তাও আবার তরুণ মজুমদারের মতো পরিচালকের ‘আলো’ ছবিতে। তারপর অভিনেত্রী হিসেবে ‘সেই যে হলুদ পাখি’ সিরিজে আত্মপ্রকাশ করেন। ‘পাপ’, ‘তানসেনের তানপুরা’, ‘মোহমায়া’র মতো ওয়েব সিরিজে দেখা গিয়েছে অঙ্গনাকে। ‘রক্তকরবী’, ‘হোম কামিং’, ‘লুকোচুরি’ সিরিজেও নজর কেড়েছেন।
View this post on Instagram
এবার রোহনের সঙ্গে জুটি বেঁধেছেন অঙ্গনা। ‘তুমি আশেপাশে থাকলে’ তাঁর প্রথম সিরিয়াল। ধারাবাহিকের যে ঝলক প্রকাশ্যে এসেছে তাতে আদ্যোপান্ত শান্তশিষ্ট মানুষ হিসেবে রোহনের চরিত্রকে দেখা যাচ্ছে, অন্যদিকে অঙ্গনার চরিত্রটি বেশ হাসিখুশি স্বভাবেরই মনে হচ্ছে। স্টার জলসায় কবে থেকে আসছে নতুন এই ধারাবাহিক। তা এখনও জানা যায়নি। তবে দুজনের রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে।
[আরও পড়ুন: হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?]
সর্বশেষ খবর
-
‘সিঁদুর’ দাপানো ব্রহ্মস চুক্তিতে সিলমোহর! ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানেও ভূষিত মোদি
-
মোদি হাজির, মাত্র তিনদিনেই ১২৪ কোটি খরচ রামমন্দিরের! হিসাব দেখে চক্ষু চড়কগাছ, শুরু তদন্ত
-
অর্থনীতির চ্যালেঞ্জ সামলাতে কৃত্রিম মেধাই হতে পারে গুরুত্বপূর্ণ সহযাত্রী
-
অভয়া কাণ্ডের সময় উৎসবে ফেরার পরামর্শ! বারুইপুর কাণ্ডে পথে নামতে চেয়ে আদালতে ছুটলেন সেই মমতা
-
বিয়ের আগে মেয়েদের সম্পত্তি সুরক্ষার বার্তা, বিচ্ছেদ মামলার মাঝে ‘প্রিনাপ’ টিপস সেলিনার