সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ বছরে পা দেওয়া তো মুখের কথা নয়। সেলিব্রেশন ‘বস’-এর মতো হতে হয়। তাই-ই করলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya)। কালো মনোকিনিতে পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই যেন অনুরাগীদের মনে ‘নেশা লাগিল’।

রবিবার নিজের এই ছবি শেয়ার করেছেন রোশনে। ক্যাপশনে লিখেছেন, “একেবারে বস-এর মেজাজে জীবনের ২৯তম বছরে পা – এক বছরের বুদ্ধিমত্তা, দু’বছরের ঔদ্ধত্য! কুড়ির কোটার এই শেষ বছরটার জন্য একেবারে তৈরি। দেখে নেব যা হবে, ভাবখানা এমনই।”
View this post on Instagram
[আরও পড়ুন: ‘সহজ পাঠের গপ্পো’র এত বছর পরও কেন শুরু হল না নতুন ছবির কাজ? জবাব দিলেন পরিচালক ]
সেন্ট জেভিয়ার্স থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন রোশনি। কলেজে পড়ার সময় সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে অল্প কয়েকদিনের জন্য কাজ করেছিলেন। সে সময় ‘জুলফিকর’-এর শুটিং চলছিল। কিন্তু রোশনিকে পড়াশোনা শেষ করতে হত। তাই ফ্লোর থেকে কলেজে ফেরেন অভিনেত্রী। পরে আবার সৌন্দর্য প্রতিযোগিতা ও বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করেন।
View this post on Instagram
স্টার জলসার থেকে প্রথম সিরিয়ালের অফার পান রোশনি। সময়ের সঙ্গে বাংলা টেলিভিশনে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। যে রোশনি ‘করুণাময়ী রানি রাসমণি’র মিষ্টি জগদম্বা ছিলেন, সেই রোশনিই আবার ছিলেন ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের কুচুটে রোহিনি। তবে এখন বড়পর্দায় দেখা যাবে রোশনিকে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন রোশনি। এছড়াও ছবিতে রয়েছে গৌরব চট্টোপাধ্যায়, লাবণী সরকার, শিবাশিস মুখোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, ভিজে জিনা।
[আরও পড়ুন: চাঁদে জমি কিনলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন চুক্তিপত্র]
সর্বশেষ খবর
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
লালকেল্লায় ইতিহাস, এই প্রথমবার স্বাধীনতা দিবসে বন্দে মাতরমে মুখরিত ‘লাল দুর্গ’
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮