সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দাদাগিরি’ মানেই ‘আনলিমিটেড’ মজা। আর এই মজার শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর সাবলীল কথা, প্রশ্নের ‘গুগলি’ দর্শকদের মাতিয়ে রাখে। কিন্তু ‘দাদা’ সৌরভের কার সুর পছন্দ? ফাঁস করলেন হোলি স্পেশাল এপিসোডের আগাম ঝলকে।

চলতি সপ্তাহের শনিবার ‘দাদাগিরি’ দেখতে পেয়েছেন দর্শকরা। তার পরে ছিল ‘গুগলি’ স্পেশাল মোমেন্টস। আর রবিবার ছিল ‘সোনার সংসার’। ফলে সেদিন ‘দাদাগিরি’ দেখা যায়নি। তবে আগামী শনি ও রবিবার মহা ধামাকা। কারণ সেই এপিসোড রং উৎসবের ঠিক আগে। আর হোলি স্পেশাল।
[আরও পড়ুন: ‘প্রতীক্ষা’য় শ্বেতার জন্মদিনে নেই ঐশ্বর্য! ননদের সঙ্গে ফের ঝামেলা অভিষেক ঘরনির?]
সোমবারই স্পেশাল এপিসোডের আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে অন্বেষা, রাজনন্দিনী পাল, ইমন চট্টোপাধ্যায়, অনীক ধরদের দেখা গিয়েছে। ‘খেলব হোলি রং দেব না’, গান ধরেন অন্বেষা। তার সঙ্গে লিপ মেলান সৌরভ।
View this post on Instagram
এর পরই অনীক ও ইমন মিলে শুরু করেন ‘রং বরসে’ গান। তার মাঝে সৌরভ বলেন, ‘অনীক এত পছন্দ আমার তোকে!’ বোঝাই যাচ্ছে, গান শুনতে বেশ ভালোবাসেন সৌরভ। আর স্পেশাল এই এপিসোড তিনিও বেশ উপভোগ করেছেন। আগাম এই ঝলকের মাধ্যমেই নিজের অনুরাগীদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ‘দাদা’। এমন হাসি, মজা আর সুরে ভরা এপিসোড দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
[আরও পড়ুন: কঙ্কালসার চেহারা! এ কী হাল রণদীপ হুডার? ছবি দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের