সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে শেষ ‘দাদাগিরি সিজন ৯’ (Dadagiri)। তবে পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় শো শেষে এমন চমক দিলেন, যা কিনা দাদাগিরির ভক্ত তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অনুরাগীরা ভাবতেও পারেননি। একের পর এক সারপ্রাইজ রয়েছে ‘দাদাগিরি’র শেষ এপিসোডে।
প্রথমে শোনা গিয়েছিল, ‘দাদাগিরি’র শেষ এপিসোডে হাজির হবেন কাজল ও অজয় দেবগণ। এই তারকা জুটির তরফ থেকে তারিখ না মেলায় লাস্টমিনিটে প্ল্যান চেঞ্জ। তবে পরিকল্পনা চেঞ্জের ফলেই দর্শক পেতে চলেছে এক দারুণ সারপ্রাইজ!
[আরও পড়ুন: আইপিএলের ফাইনালে বড় চমক, ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার প্রকাশ্যে আনবেন আমির ]
ব্যাপারটা কি?
দাদাগিরির মঞ্চে এবার বলিউড গানে নাচবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি’ গানেই নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে। শুক্রবার এই শোয়ের শুটিং হল বিশ্ববাংলায়। তবে শুধু সৌরভ ও ডোনাই নয়। খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সম্প্রতি নতুন ছবি ‘এক্স ইক্যুয়ালস টু প্রেমে’র কলাকুশলীদের নিয়ে দাদাগিরির মঞ্চে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ও।
[আরও পড়ুন: ‘আমি যা বলেছিলাম, মোদিও তাই বললেন!’ হিন্দি ভাষা বিতর্কে প্রধানমন্ত্রীর প্রশংসায় দক্ষিণী তারকা ]
সর্বশেষ খবর
-
রাস্তা দখল করে সেকেন্ড-হ্যান্ড গাড়ির ‘শোরুম’! বিজেপি বিধায়ক বললেন, ‘তৃণমূল জমানার ট্র্যাডিশন’
-
অ্যাপ বাইকে বাড়ির পথে, মাঝপথেই সব শেষ! বাগুইআটিতে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
-
ভুয়ো নথিতে বিদেশে ৫৫৫ কোটি টাকা পাচার! খাস কলকাতায় ভাই-বোনের কীর্তি ফাঁস আয়কর অভিযানে
-
নিন্দুকদের যোগ্য জবাব, ‘গাধার খাটনি’ খেটেই কামব্যাক গম্ভীরের ‘প্রিয়পাত্র’ প্রসিদ্ধর
-
ঝরে গেল বিশ্বসঙ্গীতের নক্ষত্র! ক্যানসার যুদ্ধে হার মেনে প্রয়াত কিংবদন্তি ডলি পার্টন