সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। সিরিয়ালের নামে ছোটবেলার পরিচিত খেলা থাকলেও, ধারাবাহিকের গল্পের সঙ্গে এক্কা দোক্কা খেলার কোনও সম্পর্কই নেই। এই ধারাবাহিক যে প্রথমে দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প বলবে, তার ইঙ্গিত রয়েছে সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোতেই। এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা। দু’ জনেই টেলিপর্দার বেশ পরিচিত মুখ। এখানেই চমকের শেষ নয়, ‘এক্কা দোক্কা’ ধারাবাহিক দিয়ে অনেকদিন পরে সিরিয়ালে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস।

কীরকম গল্প বলবে ‘এক্কা দোক্কা’?
ধারাবাহিকে দেখা যাবে দু’টি পরিবারের গল্প। সেন পরিবার ও মজুমদার পরিবার। সেন পরিবারের ছেলে পোখরাজ ও মজুমদার পরিবারের মেয়ে রাধিকা। দু’ জনেই মেডিক্যাল কলেজের পড়ুয়া। দু’ জনেই পড়াশোনায় দারুণ। তাই রেষারেষিটাও নজরে পড়ার মতো। কলেজের পরীক্ষায় প্রথম হয় পোখরাজ। দ্বিতীয় হওয়ায় ক্ষেপে লাল রাধিকা। পোখরাজের থেকে সেরা হতেই হবে তাকে! মনে মনে লড়াই শুরু করে রাধিকা। হঠাৎ একদিন মুষলধারার বৃষ্টিতে রাধিকার মাথায় ছাতা ধরে পোখরাজ! রাধিকা তো অবাক। পোখরাজের কথায়, লড়াই হোক, কিন্তু এক ছাতার তলায়। প্রোমোতে দেখানো এরকম দৃশ্যই ইঙ্গিত দিয়েছে, এই ধারাবাহিকে উঠে আসবে মিষ্টি প্রেমের গল্প। যার শুরুটা হবে খুনসুটি দিয়েই।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘গুড গুডার গুডেস্ট’, বাংলা ধারাবাহিকের ভুল ইংরাজি নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল]
এই ধারাবাহিকে পোখরাজের চরিত্রে দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ডিঙ্কা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন সপ্তর্ষি। আর এবার পোখরাজের পালা। অন্যদিকে ‘মোহর’ ধারাবাহিক খ্যাত সোনামণিও দর্শকদের বেশ পছন্দের। এই জুটি ‘এক্কা দোক্কা’য় কতটা মন ভরাতে পারবে সেটাই এখন দেখার। কবে থেকে আসছে এই ধারাবাহিক? তা জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।
View this post on Instagram
[আরও পড়ুন: রোম্যান্টিক সিন করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা! গোপন তথ্য ফাঁস করলেন প্রসেনজিৎ ]
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন