সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সম্প্রতি মাকে হারিয়েছেন। গত অক্টোবরে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। তার দিন কয়েক আগে অষ্টমীর রাতে দুর্ঘটনা ঘটে বালিগঞ্জের চট্টোপাধ্যায় বাড়িতে। প্রিয় পোষ্যকে হারান সুদীপা-অগ্নিদেব। একটার পর একটা শোকের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন বিপত্তি! হাসপাতালে ছেলে আদিদেব চট্টোপাধ্যায়।
ঠিক কী হয়েছে? সুদীপা জানিয়েছেন, কুকুরের কামড়ে বেশ আহত হয়েছে ছেলে আদিদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে অনেকটা রক্তক্ষয়ও হয়। তারপরই আদিদেবকে নিয়ে বাইপাসের ধারের এক হাসপাতালে তড়িঘড়ি ছোটেন সুদীপা। তবে আপাতত চিন্তার কোনও কারণ নেই! সেখানকার চিকিৎসকদের প্রচেষ্টায় সেরে উঠেছে ছোট্ট আদি।
সুদীপার সোশাল মিডিয়ার সুবাদে আদিদেব বেশ জনপ্রিয়। খুদের একটা ফ্যানবেস রয়েছে। আর তার হাসপাতালে থাকার খবর প্রকাশ্যে আসতেই দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদও জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। পাশাপাশি তাঁদের ছোট্ট রাজপুত্র যে বাড়ি ফিরেছে, সেকথাও জানালেন তিনি।
[আরও পড়ুন: ‘আমার কাছেও প্রস্তাব এসেছিল’, পুনম কাণ্ডে অজানা গল্প ফাঁস জয়া আহসানের!]
[আরও পড়ুন: ‘আর মাত্র কয়েক ঘণ্টা!’, সংসদ ভবন থেকে ছবি দিয়ে জল্পনা উসকে দিলেন দেব]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?