সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টেলি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেব। রথের দিনেই রীতি মেনে হয়ে গেল অভিনেত্রীর ‘রোকা’ অনুষ্ঠান। রথের মতো শুভ দিনকেই অভিনেত্রী বেছে নিয়েছিলেন আর্শীবাদের দিন হিসেবে। যেহেতু পায়েল দেবের হবু বর পাঞ্জাবী, সেই রীতি মেনেই রোকা সম্পন্ন হল ‘রাঙা বউ’ ধারাবাহিকের সীমন্তিনীর। তবে জনপ্রিয়তার শীর্ষে আসেন ‘পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক থেকে।
[আরও পড়ুন: ২১ বছরের নায়িকাকে ঠোঁটঠাসা চুমু, সাফাই দিতে গিয়ে শাহরুখের নাম নিলেন নওয়াজউদ্দিন ]
অভিনেত্রী পায়েল সোশ্যাল মিডিয়ায় একটি মেহেন্দির ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, মেহেন্দির নকশায় ভরে উঠেছে হাত। সেই ভিডিও পোস্ট করেই পায়েল জানিয়ে দিলেন তাঁর রোকা সেরিমনির কথা।
View this post on Instagram
পায়েলের হবু স্বামীর নাম শিখর। মঙ্গলবার শিখরের হাতে আংটি পরিয়ে জীবনের নতুন অধ্য়ায়ে পা রাখলেন অভিনেত্রী।
২০২১ সাল থেকে শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন পায়েল। বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত অভিনেত্রী। পেশায় শিখর ব্যবসায়ী । হবু বর যেহেতু পাঞ্জাবি, সেই কারণে পরিবারের আদব-কায়দা এখন থেকেই রপ্ত করছেন পায়েল। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে বাঙালি ও পাঞ্জাবি কায়দায় বিয়ে সারবেন অভিনেত্রী।
View this post on Instagram
[আরও পড়ুন: OMG! ‘কভি খুশি কভি গম’-এর সঙ্গে এত মিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র! দেখুন]
সর্বশেষ খবর
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর
-
‘এই অপরাধের ক্ষমা নেই’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ শাহের, কংগ্রেসকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?