সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজান্তেই যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তারপর হেনস্তা, ব্ল্যাকমেলের শিকার হন। এমনই অভিযোগে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করলেন ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতা তীর্থানন্দ রাও (Tirthanand Rao)। শোয়ে জুনিয়র নানা পাটেকর হিসেবে পরিচিত তিনি।

‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show) শুধু নয়, হিন্দি সিরিয়ালেও ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তীর্থানন্দ। মুম্বইয়ের মীরা রোডের শান্তিনগরে তাঁর ফ্ল্যাট। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন। অভিনেতার অভিযোগ, গত অক্টোবরে অভিযুক্ত মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। দুই মেয়ের মা সে। কিন্তু পরে নাকি তীর্থানন্দ জানতে পারেন মহিলা যৌনকর্মী।
[আরও পড়ুন: সানিপুত্র করণ দেওলের ‘রোকা’ সম্পন্ন, নাতির খুশিতে তুমুল নাচ ধর্মেন্দ্রর, ভাইরাল ভিডিও]
তীর্থানন্দের দাবি, এই ঘটনা জানতে পেরেই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এরপরই ওই মহিলা স্বরূপ ধারণ করে। তীর্থানন্দের নামে থানায় অভিযোগ পর্যন্ত করে। ফোন করে হুমকি দিতে থাকে। দেখা করার জন্য চাপ দিতে থাকে। মহিলার এই ক্রমাগত হেনস্তায় তিনি চূড়ান্ত হতাশ। নিজেকে শেষ করে দিচ্ছেন বলে জানান তীর্থানন্দ।

কথা বলতে বলতেই একটি গ্লাসে কীটনাশক ঢালতে থাকেন তীর্থানন্দ। তা খেয়েও ফেলেন। লাইভ ভিডিও চলাকালীনই বিপদ বুঝে অভিনেতার বন্ধুরা পুলিশে ফোন করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তীর্থানন্দের ফ্ল্যাটে পৌঁছায়। দরজা খোলাই ছিল। আর অভিনেতা ছিলেন অচৈতন্য অবস্থায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তীর্থানন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।
[আরও পড়ুন: নিখুঁত শরীর বেয়ে চুঁইয়ে পড়ছে নোনা জল, সমুদ্রের মাঝে যোগে মগ্ন দিশা পাটানি]
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের