সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান! শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বিতর্কিত এবং জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’৷ দ্বাদশ সিজিনেও অন্যান্য বারের মতো ভরপুর চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সলমন খান৷ আনন্দ-মজা-রাগ-ঝগড়া-পলিটিক্সে পরিপূর্ণ থাকতে চলেছে এবারের সিজন৷ সম্প্রতি সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন খোদ ‘ভাইজান’৷ তবে আপনি কি জানেন, ‘বিগ বস’ দ্বাদশের বাড়িটি কেমন দেখতে হবে?
[জল্পনার অবসান, আবারও টেলিভিশনে ফিরছেন মৌনী]
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিগ বসের নয়া সিজনটি৷ প্রতিবারের মতো এবারও শোয়ে থাকছে নয়া চমক৷ এই সিজনে থাকছে অদ্ভুত কয়েকটি জুটি। এবারের সিজনে মোট ২১ জন প্রতিযোগী থাকছে। এর মধ্যে ৩ জন তারকা দম্পতি ও ৩ জন সাধারণ দম্পতি থাকবেন। বাকি ৯ জন প্রতিযোগীর মধ্যে ৩ জন তারকা ও ৬ জন সাধারণ মানুষ থাকছেন। মুক্তি পেয়েছে শোয়ের একাধিক প্রোমো৷ যা থেকে বোঝাই গিয়েছে, এবারের থিম ‘গুজব’। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে৷ প্রকাশ্যে এসেছে বিগ বসের প্রথম সেলেব জুটি৷ কমেডি কুইন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ৷ জুটিতে তাঁরাই প্রবেশ করছেন বাড়িতে৷
[ট্র্যাক পালটে রোম্যান্টিক ছবি, কেমন হল অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়াঁ’?]
পাশাপাশি প্রত্যেকবারই বিগ বসের বাড়ি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকে চরমে৷ সেই আগ্রহকে সম্মান জানিয়ে, বাড়িতে নয়া আকর্ষণ নিয়ে হাজির হন বিগ বস নির্মাতারা৷ কখনও বাড়িতে পাশাপাশি অবস্থান করে ‘স্বর্গ ও নরক’৷ কখনও বাড়ির মধ্যেই থাকে আস্ত একটা বিমান, কখনওবা বাড়ি হয় দোতলা৷ বিগ বসের বাড়ির রান্নাঘর থেকে বাথরুম, বসার ঘর থেকে শুরু করে সুইমিং পুল সবই থাকে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে৷ এবার দর্শকদের সেই আকর্ষণই মিটিয়েছেন ‘দাবাং খান’ তথা সলমন খান৷ শো শুরুর আগেই বাড়ির প্রতিটা অংশ দর্শকদের ঘুরে দেখালেন তিনি৷ সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন কালার্স কর্তৃপক্ষ৷ তবে আর অপেক্ষা কেন সলমনের সঙ্গে আপনিও দেখে নিন বিগ বস দ্বাদশের নয়া বাড়িটি৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব