সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Deb)। হাসপাতালে ভর্তি অভিনেতা। জানা গিয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। পার্থসারথি দেব নিঃসন্দেহে টলিপাড়ার এক অতি পরিচিত মুখ।
ঠিক কী হয়েছে পার্থসারথি দেবের? সূত্রের খবর, সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। নিউমোনিয়াও ধরা পড়েছে। সেখান থেকেই বুকে সংক্রমণ ছড়িয়েছে, বলে জানা গিয়েছে। বর্তমানে বাঙ্গুর হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলছে। বিগত ৪০ বছরের অভিনয় কেরিয়ারে টেলিপর্দা এবং সিনেপর্দায় মুগ্ধ করেছে তাঁর অভিনয়। অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়ার সহকর্মীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এখন কেমন আছেন? জানা গিয়েছে, আগের তুলনায় তিনি এখন ভালো রয়েছেন বলে খবর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন পার্থসারথি দেব।
[আরও পড়ুন: রক্ততিলক, রুদ্রাক্ষ, গেরুয়া বসনে প্রসেনজিৎ! ‘জয় ভৈরবী’ ধ্বনিতে চমক ‘ভবানী পাঠকে’র]

বছর দুয়েক আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়ছিল অভিনেতাকে। ফিল্মি কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। নাটকের মঞ্চেও অবাধ বিচরণ পার্থসারথি দেবের। দক্ষ অভিনয়ের জোরই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি।
[আরও পড়ুন: শক্তির আরাধনা করেই ভোট প্রচারের শুরু রচনার, ১০৮ জবার মালায় ডাকাত কালীকে পুজো]
সর্বশেষ খবর
-
আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার শব্দ, নিষেধাজ্ঞা ‘রিইউজেবল’ জলের বোতলেও
-
বাড়িতে অন্ত্যেষ্টির তোড়জোড়, ৫ দিন পর এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে সশরীরে ফিরলেন শেরপা
-
‘ভূতে’ লুটে খাচ্ছে রেশন! দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য
-
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?