সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার তারকাদের পোশাকের ব্যবসা নতুন নয়। রচনা বন্দ্যোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই বর্তমানে ডিজাইনার পোশাক বিক্রি করছেন। এবার সেই তালিকাতেই নয়া সংযোজন তৃণা সাহা। অভিনেত্রী অবশ্য এই নতুন উদ্যোগে স্বামী-অভিনেতা নীল ভট্টাচার্যকেও পাশে পেয়েছেন।

সম্প্রতি নীল-তৃণা তাঁদের এই নতুন ইনিংসের খবর দিলেন। টলিপাড়ার তারকাদম্পতির পোশাক সংস্থার নাম ‘ক্লথ বাই তৃনীল’ (Kloth)। সংস্থার লোগো-সহ কালেকশনের সঙ্গেই ছবি সেয়ার করলেন নীল-তৃণা। আর সেই ছবি শেয়ার করেই সকলের কাছে আশীর্বাদ চাইলেন তারকাদম্পতি। গড়িয়াহাট যশোদাভবনে পাওয়া যাবে এই ‘ক্লথ বাই তৃনীল’-এর কালেকশন।
[আরও পড়ুন: রাত ৩টেয় বন্দুকহাতে সৃজিত-অনির্বাণকে শাঁসালেন প্রসেনজিৎ! শুটিং সেটে কী হল?]
View this post on Instagram
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘নায়িকা সংঘাত’ নিয়ে টলিপাড়া বেজায় উত্তাল হয়ে উঠেছিল! সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং ছেড়ে বেরিয়ে এসেছেন তৃণা সাহা। দুই নায়িকার মান-অভিমানের জেরে দিন কয়েক শুটিং বন্ধও ছিল। শুধু তাই নয়, কানাঘুষো শোনা যাচ্ছে, সেই ঘটনার জেরেই নাকি আরও এক সিরিজের কাজ হাতছাড়া হয়েছে তৃণা সাহার। তবে সেই বিবাদ বর্তমানে অতীত! এবার স্বামী নীল ভট্টাচার্যর সঙ্গে নতুন পোশাক বিপণনী সংস্থা খুললেন তৃণা সাহা।
[আরও পড়ুন: ‘সানি পাজ্জি তুমি তো মেরেই ফেললে’! বক্সঅফিসে সানির কাছে হেরে গিয়েও ‘দিলদার’ সলমন]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!