সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। তিনদিন ধরে পলাতক থাকার পর গ্রেপ্তার অভিনেত্রী বৈশালী টক্করের (Vaishali Takkar) প্রতিবেশী তথা ‘প্রাক্তন প্রেমিক’। বুধবার রাতে মধ্যপ্রদেশ পুলিশ অভিযুক্ত রাহুল নাভলানিকে গ্রেপ্তার করে। এখনও বেপাত্তা রাহুলের স্ত্রী দিশা।
রাহুল আত্মঘাতী অভিনেত্রীর প্রতিবেশী ছিল। সূত্রের খবর, একসময় প্রেমিকের সঙ্গে বৈশালীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাত্র কয়েকদিনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। তবে সম্প্রতি সম্পর্ক তিক্ত হয়। কী কারণে দু’জনের সম্পর্ক উষ্ণতা হারায়, তা এখনও অজানা। গত রবিবার ইন্দোরের বাড়ি থেকে উদ্ধার হয় বৈশালীর ঝুলন্ত দেহ। একটি সুইসাইড নোটও পান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই সুইসাইড নোটেই রাহুলের নাম লেখা ছিল। তার ‘অত্যাচারে’ই বৈশালী জীবন শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলেই সুইসাইড নোটে উল্লেখও করেছিলেন।
[আরও পড়ুন: অনড় ইডি, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসতেই হল মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে]
তবে বৈশালীর দেহ উদ্ধার হওয়ার পরেই বেপাত্তা হয়ে যায় রাহুল। তিনদিন ধরে ফেরার হয়ে যায়। সেই সূত্র ধরে পুলিশ রাহুলের খোঁজ চালায়। ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানান, অভিযুক্ত রাহুল বৈশালীর প্রতিবেশী। তাই ঘটনার পর তার পক্ষে পালানো সম্ভব হয়েছিল। ধৃতকে খোঁজার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। লুকআউট নোটিস জারি করা হয়। বুধবার রাতে গ্রেপ্তার করা হয় রাহুলকে। তবে তার স্ত্রী দিশা এখনও বেপাত্তা।
২০১৫ সালে জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’র মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন বৈশালী। প্রায় এক বছর সেই সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘সসুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার্স’-এর মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বৈশালীর শেষ ধারাবাহিক ছিল ‘রক্ষাবন্ধন’।
[আরও পড়ুন: রাজ্যে বড়সড় নাশকতার ছক? বারাকপুর থেকে ১০০ কেজি বিস্ফোরকের মশলা উদ্ধার]
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!