সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন ছিল পাহাড়ের কোলে গিয়ে বিয়ে করার। আর সেই স্বপ্নটাই পূরণ করলেন টেলিপর্দার জনপ্রিয় মুখ অনামিকা চক্রবর্তী ও উদয়প্রতাপ সিং। আর এই পাহাড়ি বিয়ের ব্যবস্থা পুরোটা সামলেন নিলেন উদয় ও অনামিকার বন্ধুরা! এসবই ঘটল উদয় ও অনামিকার হানিমুন ট্রিপে।
২৮ জুন ছিমছাম অনুষ্ঠানে আইনি বিয়ে সেরেছেন উদয় ও অনামিকা। তারপরই ২০ জন বন্ধুকে নিয়ে পাহাড়ে রওনা দেন জুটি। সংবাদ মাধ্যমে অনামিকা জানিয়েছেন, ”মধুচন্দ্রিমা মানেই স্বামী-স্ত্রী। কিন্তু আমরা ভেবে দেখলাম। পরে তো আমরা ঘুরতে যেতেই পারব দুজনে। আমরা দুজনেই চেয়েছিলাম মধুচন্দ্রিমাটা বন্ধুবান্ধবের সঙ্গে নিয়েই হোক। কারণ এই সময়টা আর পাওয়া যাবে না। ”
View this post on Instagram
[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]
বহুদিন ধরেই বন্ধুত্ব ও প্রেম। তবে ঠিক করেই রেখেছিলেন ২০০৩ সালে বিয়েটা করবেন। কথামতোই ২৮ জুন আইনি বিয়েটা সারলেন উদয় ও অনামিকা। ছিমছাম বিয়ের সাজে ধরা দিলেন অনামিকা ও উদয়। কাটলেন কেক। ক্যামেরার সামনে পোজ দিলেন জুটি।
বিয়ের ছবি পোস্ট করে অনামিকা লিখলেন, ”অবশেষে আমরা পারলাম। আমাদের জীবনের নতুন শুরু হল।” উদয় ও অনামিকার বিয়ের ছবি দেখে শুভেচ্ছার বন্যা। টলিপাড়ার সবাই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মন খুলে।
[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]
সর্বশেষ খবর
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও