সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার দিনেই বিয়ের প্রীতিভোজ। বিয়ে হয়েছিল ৪ ফেব্রুয়ারি। রিসেপশন ১৪ ফেব্রুয়ারি করবেন বলেই ঠিক করেছিলেন টেলিভিশনের হার্টথ্রব নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। ভ্যালেন্টাইনস ডে’তেই (Valentine’s Day) নিজেদের ভালবাসাকে সেলিব্রেট করতেই এই উদ্যোগ তারকা দম্পতির। আর এতে অনুরাগীদেরও অংশীদার করতে চান তাঁরা। সেই কারণেই শুরু করলেন ‘কাপল চ্যালেঞ্জ’ (Couple Challenge)।
প্রায় ১০ বছরের সম্পর্ক নীল ও তৃণার। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নীল ও ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন হওয়ার অনেক আগে থেকেই পরিচয়। ২০১১ সালে MBA পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় CAT ক্লাসে প্রথম দেখা। সেই মুহূর্তেই তৃণাকে ভাল লেগে গিয়েছিল নীলের। ২০১১ সালেই প্রথম ডেটে গিয়েছিলেন দু’জনে। সেখানেই রয়েছে প্রথম চুম্বনের স্মৃতিও। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রেমের এই প্রেম পর্যায় চলেছিল। তারপর পড়াশোনার জন্য দিল্লি চলে যান তৃণা। নীল থেকে যান কলকাতায়। পরে ২০১৫ সালে তৃণার ফেরার পর আবার বন্ধুত্ব শুরু হয়। ২০১৭ সালে বন্ধুদের সামনে তৃণাকে প্রপোজ করেন নীল। নিজেদের নানা মূহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘খড়কুটো’র গুনগুন মানে তৃণা। আবার নীলকে চ্যালেঞ্জও করেছেন আরেকটি ভিডিওয়।
View this post on InstagramAdvertisement
View this post on Instagram
[আরও পড়ুন: ‘স্বামী কবে মারা গেল?’ ফেসবুকে নেটিজেনের কুরুচিকর মন্তব্য, তীব্র প্রতিবাদ ক্ষুব্ধ ইমনের]
দুই ভিডিওর ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে ‘তৃনীল’ (Trineel), ‘কাপল চ্যালেঞ্জ’ (couple Challenge) ও ‘রিল লাভ’ (Reel love) ব্যবহার করা হয়েছে। আর সবাইকে তাঁদের ভালবাসার কাহিনি শেয়ার করতে বলা হয়েছে। সেরা কাহিনি যাঁরা পাঠাবেন তাঁদের কথা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করবেন বলেও জানিয়েছেন তৃণা ও নীল।
View this post on Instagram
[আরও পড়ুন: আসছে ‘ধুম ৪’, কোন চরিত্রে দীপিকা পাডুকোন? জেনে নিন]
সর্বশেষ খবর
-
কৃষি কর্মাধ্যক্ষের রহস্যমৃত্যু! শিলিগুড়িতে তৃণমূল নেতার দেহ উদ্ধারে চাঞ্চল্য
-
বিপদ বেড়েই চলেছে অভিষেকের! ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে এবার বিষ্ণুপুরে দায়ের এফআইআর
-
‘এবার যুদ্ধ শেষের সময়’, নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের, থামবে কি মধ্যপ্রাচ্যের সংঘাত?
-
‘ভারত ভাগ্য বিধাতা’ও কঙ্গনার ভাগ্যবদলে ব্যর্থ, ওপেনিংয়েই বক্স অফিসে ভরাডুবি! আয় কত?
-
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ঘানার ফুটবলার, পাঁচ ধর্ষণে অভিযুক্তকে দেশে ঢুকতেই দিল না কানাডা