সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র ৩৬ ঘণ্টা৷ তারপরেই বিশ্বকাপ ফাইনাল৷ ফাইনালে ভারত-পাকিস্তান৷ উত্তেজনা চরম পর্যায়ে৷ হঠাৎ বেপাত্তা ভারতের এক নম্বর প্লেয়ার৷ খবরটা শুধুমাত্র কয়েকজন টপ অফিশিয়ালই জানেন৷ নিরাপত্তা দফতরের মাথায় হাত৷ এবারে কী হবে?
কী আবার হবে তা তো জন আব্রাহাম ও বরুণ ধাওয়ানই জানেন৷ যাঁরা উদ্ধার করতে গিয়েছেন ভারতের এক নম্বর ক্রিকেটার বিরাজকে৷ দুজনের এই সিক্রেট অপারেশনের ঝলক দেখুন নিজের চোখেই৷
‘ঢিসুম’-এর প্রথম ঝলক মনে করিয়ে দিল ধুম-এর কথা৷ দুষ্টু-মিষ্টি সম্পর্কে জন-বরুণ যেন অভিষেক-উদয় জুটির ফোটোকপি৷ গ্ল্যামার কোশেন্ট বাড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ৷ আর বহুদিন বাদে পর্দায় এসে অক্ষয় খান্না চেষ্টা করেছেন ভিলেন হতে৷ তবে, সবচেয়ে বড় আকর্ষণ জন-বরুণের এই হট অবতার৷

সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৪৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের