সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন বাদে একট শর্ট ফিল্ম বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন৷ সবারই মুখে মুখে ফিরছিল শিরিষ কুন্দরের ‘কৃতি’র নাম৷ কিন্তু, ‘কৃতি’র এই সুখ্যাতি বেশিদিন কপালে জুটল না শিরিষের৷ বলিউড পরিচালকের বিরুদ্ধে বিষয়বস্তু নকলের অভিযোগ আনল পরিচালক অনিল নিউপেন৷
বিষয়টি নজরে আসে মঙ্গলবার রাতে৷ যখন ‘কৃতি’ দেখার জন্য ইউটিউবে ক্লিক করতেই দেখা যায় ভিডিওটি তুলে নেওয়া হয়েছে৷ আর স্ক্রিনে লেখা, এই ভিডিওটি আর পাওয়া যাবে না অনিল নিউপেনের কপিরাইট দাবির জন্য৷ এর প্রতিবাদে টুইট করে শিরিষ বলেন, যা সত্যিটাকে জানতে চান প্রকৃত তথ্যের মধ্যেই খুঁজে নেবেন৷

শিরিষকে পাল্টা উত্তর দিয়ে টুইট করেন অনিল৷ ‘কৃতি’ ছবিটি আর ইউটিউবে দেখা যাবে না বলে লিখেছেন তিনি৷ সবাইকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

টুইটারের এই যুদ্ধ আদালত অবধি গড়িয়েছে৷ শোনা গিয়েছে, অনিলকে আইনি নোটিস পাঠিয়েছেন শিরিষ৷ যাতে অনিলকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং কৃতি সম্পর্কে যে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের