সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে ১৭। এখনও পর্দায় তাকে কোনও চরিত্র হয়ে উঠতে দেখা যায়নি। কিন্তু তরুণের মনে হিল্লোল জাগাতে যে সে তৈরি, তা বুঝিয়ে দিয়েছে শাহরুখ কন্যা সুহানা খান। সম্প্রতি মায়ের ডিজাইন করা এক রেস্তরাঁর উদ্বোধনে তাকে দেখা গেল বাবার সঙ্গে। কমলা পোশাকে তণ্বী সুহানা ইতিমধ্যেই মাত দিয়েছে তাবড় সেলিব্রিটিদের। আর তার এ পোশাকের দাম শুনলে আঁতকে উঠবে অনেকেই।

এর আগেও প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে সে। কখনও ইনস্ট্রাগ্রাম পোস্টে বা কখনও বন্ধুদের সঙ্গে তার আড্ডার ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। আসলে যার বাবার নাম শাহরুখ খান, প্রচারের আলো সে যে সহজেই কেড়ে নেবে এতে আর অবাক হওয়ার কী আছে! ‘আর্থ’ নামে এই রেস্তরাঁর উদ্বোধনেও ঠিক তাইই হল। সোনম কাপুর থেকে জ্যাকুলিন ফার্নান্ডেজ, ফারহা খান থেকে অনিল কাপুর, কে ছিলেন না সেই সমাবেশে! আর স্বয়ং বলি বাদশা তো ছিলেনই। তবু ক্যামেরার লেন্স যেন আটকে থাকল সুহানার গ্ল্যামারেই। কমলা পোশাকে যে নম্র হিল্লোল তুলে সুহানা সামনে এলেন, তা যে ভবিষ্যতে তরুণ প্রজন্মের হৃদয়েও ঢেউ তুলতে প্রস্তুত, এমনটা আঁচ করাই যায়। এদিকে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, সুহানার এই ‘ব্যান্ডেজ’ ড্রেসের দাম প্রায় ৬০,০০০ টাকা। যেটি তৈরি করেছে প্রখ্যাত সংস্থা Herve Leger। ফ্যাশন যাঁরা পছন্দ করেন তাঁদের কাছে এ পোশাক ভীষণই পছন্দের। তবে তা ক্যারি করা নিঃসন্দেহে সহজ কম্মো নয়। কিন্তু পারফেক্ট আওয়ারগ্লাস ফিগারের কারণে এ পোশাক চমৎকার মানিয়েছে শাহরুখ কন্যাকে। ফলত নেটদুনিয়ায় তার এ ছবি আর পোশাকই এখন হয়ে উঠেছে চর্চার বিষয়।

একদিন দিল্লি থেকে মুম্বইয়ে এসে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শাহরুখ খান। সে গল্প প্রায় রূপকথার মতোই। তাঁর পোশাক, তাঁর স্টাইলে তরুণরা প্রভাবিত হয়ে এসেছে এতদিন। আজ যখন মেয়ের ফ্যাশন আলোচনার বিষয়বস্তু, তখন সবথেকে খুশি বোধহয় হলেন বলি বাদশাই।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!