সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজীব হরি ওম ভাটিয়া৷ ভালই তো নাম ছিল৷ তাহলে পরিবর্তনের খামোখা প্রয়োজন কী ছিল? দুই দশকের কেরিয়ার পেরিয়ে এই প্রশ্নের সম্মুখীন হলেন অক্ষয় কুমার৷ ‘নাম শাবানা’র প্রচারে এসে অবশেষে বহুমূল্য উত্তরটি দিয়েই দিলেন আক্কি৷ সেই সঙ্গে জানালেন এক নতুন তথ্য৷
[প্রথম দর্শনে মন ছুঁয়ে যাবে ‘হাফ গার্লফ্রেন্ড’-এর এই ঝলক]
কী সেই তথ্য? বলিউডে খিলাড়ির আগমন ১৯৯১ সালেন ‘সওগন্ধ’ ছবিতে নয়৷ তার আগেও একবার সিনেমায় পর্দার দেখা গিয়েছিল তাঁকে৷ সিনেমার নাম ছিল ‘আজ’৷ ১৯৮৭ সালে মহেশ ভাটের পরিচালিত সেই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন কুমার গৌরব৷ যার সঙ্গে মাত্র ৪.৫ সেকেন্ডের শট ছিল বলিউডের খিলাড়ির৷ কিন্তু পুরো শুটে মুগ্ধ হয়ে আক্কি দেখছিলেন অক্ষয় নামক চরিত্রে কুমার গৌরবের অভিনয়৷ এরপরই নাম বদলানোর সিদ্ধান্ত নেন তিনি৷
[প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে প্রত্যুষার শর্ট ফিল্ম]
কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর নিজেও জানেন না অক্ষয়৷ কিন্তু পরদিনই সোজা পৌঁছে গিয়েছিলেন বান্দ্রা ইস্ট কোর্টে৷ রাজীব হরি ওম ভাটিয়ে থেকে হয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার৷ তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ এতদিন কেন এই কথা বলেননি? এতদিন কেউ তাঁকে এই প্রশ্নটিই করেননি বলে জানান আক্কি৷ আজ প্রশ্ন পেয়েছেন, তাই উত্তরও দিয়ে দিয়েছেন৷
[শহরে ইভটিজিংয়ের শিকার তরুণী সাব-ইন্সপেক্টর]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?