সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “শালা! এখন এটা আবার কে ছড়াল যে রজনী ওর মা-বাবাকে জন্ম দিয়েছে!”
মেসেজ বক্স বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুললেই যে সমস্ত ‘রজনীকান্ত চুটকি’ পাওয়া যায়, তার মধ্যে এটি অবশ্যই অন্যতম৷ কারণ অসম্ভবকে সম্ভব করার অপর নামই যে রজনীকান্ত! তাই প্রাকৃতিক নিয়ম অনুসারে মা-বাবা সন্তানের জন্ম দিলেও ‘থালাইভা’র ক্ষেত্রে বদলে যায় প্রকৃতির যাবতীয় নিয়ম ও সমীকরণ৷ তবে শুধু এবার চুটকিতেই নয়৷ বাস্তবেও ঘটেছে তা৷ মানুষ সন্তান দত্তক নেয়৷ সম্প্রতি ৭৫ বছরের এক বৃদ্ধকে ‘বাবা’ হিসাবে দত্তক নিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার৷ তাঁর সঙ্গেই রজনীকান্তের এক ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে লেখা, ‘মিট দ্য রিচেস্ট ম্যান অন আর্থ’৷ কিন্তু কে এই ‘রিচেস্ট ম্যান’?

৭৫ বছরের এই বৃদ্ধ আসলে চেন্নাইয়ের কল্যাণ সুন্দরম৷ টানা ৩০ বছর ধরে তিনি সেখানে লাইব্রেরিয়ান হিসাবে কাজ করেন৷ উপার্জিত অর্থের সবটুকুই গরিব, অসহায়দের দান করে দেন৷ হাতে যেটুকু পড়ে থাকত, সেটি দিয়ে আর যাই হোক, চেন্নাইয়ের মতো শহরে একজনের দিন গুজরান হয় না৷ তাই নিজের দু’বেলার অন্ন সংস্থানের জন্য তিনি একটি হোটেলে কাজ করতেন৷ অবসরের পর পাওয়া দশ লক্ষ টাকাও তিনি দুঃস্থদের দিয়ে দেন৷ আজীবন সমাজসেবামূলক কাজ ও দানধ্যানের জন্য তাঁকে ‘ম্যান অফ দ্য মিলেনিয়াম’ সম্মানে সম্মানিত করে পুরস্কারবাবদ ৩০ কোটি টাকা হাতে তুলে দেয় এক সংস্থা৷ এই অর্থও অকপটে, অবলীলায় তিনি দান করে দেন!
কল্যাণের নাম ও পদবির সঙ্গে কী অদ্ভুত সমাপতন তাঁর নিজের এই জীবনমুখী কাজগুলোর৷ আর এইটাই বোধহয় নজর এড়ায়নি রজনীকান্তেরও৷ তাই তাঁর কীর্তিতে একপ্রকার বিস্মিত হয়েই কল্যাণের কাছে যান ‘থালাইভা’৷ তাঁকে শ্রদ্ধা জানাতেই নিজের বাবার স্বীকৃতি দেন৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের