সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছর পর আবার ফিরছে ব্যান্ড ‘ম্যাজিক’৷ কিছু নতুন আর কিছু পুরনো মুখের সমাহারে এই ব্যান্ড যে আবারও দর্শকদের মধ্যে ‘রক অন’ সিনেমার উন্মাদনাকে জাগিয়ে তুলছে তা আর বলার অপেক্ষা রাখেনা৷ গত মাসেই ৮ বছর পূর্ণ করল ‘রক অন’৷ আর চলতি বছরেই এই ছবির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন ফারহান আখতার এবং তাঁর ‘ম্যাজিক’৷ সম্প্রতি ‘রক অন ২’-এর প্রথম পোস্টার রিলিজকে কেন্দ্র করেই দর্শকদের উত্তেজনা ছিল চরম৷ আর এবার পোস্টারের পর মুক্তি পেল ‘রক অন ২’-এর প্রতহম টিজার৷

বন্ধুত্ব, গান, নতুন ধারার সুর তৈরি, অ্যাডভেঞ্চার, সম্পর্ক এবং প্রেরণার ঝলক নতুন ছবির টিজারকে করে তুলেছে আকর্ষনীয়৷ টিজারে ফারহান আখতার, অর্জুন রামপাল, পুরব কোহলির পাশাপাশি রকিং অবতারে দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরকে৷ নতুন উৎসাহে গান বাধার স্বপ্ন দেখাচ্ছে ‘ম্যাজিক’৷ চলতি বছরেই পাঁচ বন্ধুর গান গাওয়ার গল্প নিয়েই হাজির হবে ‘রক অন ২’৷
নভেম্বর মাসের ১১ তারিখ মুক্তি পেতে চলেছে ‘রক অন ২’৷ আর ছবির প্রথম টিজার ছবির প্রতি দর্শকদের উৎসাহ যেন কয়েকগুণ বাড়িয়ে দিল৷
দেখে নিন টিজারটি:
Here we go ..!! #ReliveTheMagik #RockOn2Teaser https://t.co/HDgZZeRYQP
— Farhan Akhtar (@FarOutAkhtar) 5 September 2016
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক