সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে সম্পর্কের সমীকরণ৷ ভালবাসা এখন মনে হয় কেবল ‘তুমি-আমি’-র গল্পে আটকে নেই৷ যেখানে বর্তমান সময়ে সব পেয়েছিরা গল্পেই থেমে যায়৷ বাস্তব সেখানে একাকীত্বের, এক তরফা ভালবাসার কিংবা জটিল সম্পর্কের মাঝে হাহুতাশ করে৷
এমন বাস্তবের গল্পই ধরা পড়ল করণ জোহরের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর টিজারে৷
ছবির গল্পের কয়েক ঝলক টিজারে দেখা গেলেও টিজারের অন্যতম আকর্ষণ হল অবশ্যই প্রীতমের সুরে গাওয়া অরিজিৎ সিংয়ের গান৷ অরিজিতের এই গানই ছবির টিজারকে অন্য পাঁচটা বলিউড ছবির টিজার থেকে একেবারে আলাদা করে দিয়েছে৷
ছবিতে সম্ভবত মুসলিম পরিবারের কোনও মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে৷ ঘন কালো কাজল এবং নাকে ছোট্ট নথে অনবদ্য লাগছে তাঁকে দেখতে৷ টিজার দেখে আন্দাজ করা যায় বন্ধুত্ব এবং তার বেশিকিছু সম্পর্কে তিনি জড়িত রণবীর কাপুরের সঙ্গে৷
অনুষ্কার পাশাপাশি ঐশ্বর্য রাই বচ্চনকেও দেখা গেল এই টিজারে৷ লাস্যময়ী অ্যাশকে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেল রণবীর কাপুরের সঙ্গে৷ তাঁদের পাশাপাশি পাকিস্তানের হার্টথ্রব ফাওয়াদ খানও রয়েছেন বেশ অ্যাংরি ইয়ং ম্যান লুকে৷
সব মিলিয়ে টিজারে যে গল্পের কথা দেখানো হয়েছে, তাতে রয়েছে দোটানা, রয়েছে দুরন্ত প্রেম, রয়েছে যৌনতা, রয়েছে দুরত্ব, বিচ্ছেদ এবং শেষটায় একাকীত্ব৷
রয়েছে, এক তরফা ভালবাসার ক্ষমতার গল্প৷ যেখানে ভালবাসা পাওয়ার নেই, হারানোর নেই, আছে শুধু অনুভূতিগুলোকে নিজের কাছে আগলে রাখার৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের