সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের শেখানো ফর্মুলায় মনে হয় বেশ উপকার পাচ্ছেন আলিয়া৷ জীবনের রং এবং ছোট ছোট মুহূর্তের ছোঁয়ায় বেঁচে থাকা যে কত সুন্দর হতে পারে সেই পাঠই আয়ত্ত করে ফেলেছেন তিনি৷ আর তাই পরিবার-পরিজন, আইসক্রিম, দুষ্টুমি, আলাপচারিতা, পড়ন্ত বিকেলে হেঁটে বেড়ানোর মধ্যেও খুঁজে নিয়েছেন জীবনের রসদ৷ আর আলিয়ার এই জীবনের আনন্দ খুঁজে নেওয়ার গল্পই দেখা গিয়েছে ‘ডিয়ার জিন্দেগি’-এর নতুন গানে৷
কিং খানের জন্মদিনের দিনই মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’-এর প্রথম গান৷ ছবির টিজার, পোস্টার এবং প্রথম ট্রেলার ইতিমধ্যেই ছবিটি সম্পর্কে দর্শকদের উৎসাহ বাড়িয়েছে৷ সদ্য মুক্তিপ্রাপ্ত এই গান যে ছবিটি সম্পর্কে দর্শকদের উৎসাহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল তা আর বলার অপেক্ষা রাখে না৷
শুনে নিন গানটি:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত