সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা তথা নাট্যকার বিপ্লবকেতন চক্রবর্তী৷শুক্রবার ভোর চারটে নাগাদ ঢাকুরিয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ লিভারের সমস্যা নিয়ে বেশ কিছুদিন তিনি ভরতি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷ মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফেরেন৷ কিন্তু শুক্রবার ভোর রাতে জীবনাবসান হল অভিনেতার৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নাট্যজগতে৷
[নাট্য অ্যাকাডেমি থেকে ইস্তফা বিভাস চক্রবর্তীর]
বিপ্লবকেতনের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর দুই কন্যা অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর৷ স্বভাবতই এমন একজন প্রাণোচ্ছল মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁরা৷ তাঁর আরও এক কন্যা হলেন বিখ্যাত নৃত্যশিল্পী বিদিশা চক্রবর্তী৷ বাবার মৃত্যুকে এখনও মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন তাঁরা৷ শোক প্রকাশ করেছেন প্রয়াত অভিনেতার জামাই তথা পরিচালক বিরশা দাশগুপ্ত৷ সূত্রের খবর, শুক্রবারই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।
[অবক্ষয়ের পথে আমাদের সমাজ? ‘১৫ই আগস্ট’-এ প্রশ্ন আত্মিকের]
নাটকের মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র অভিনয় জগতের সমস্ত স্তরেই দাপিয়ে কাজ করেছেন বিপ্লবকেতন চক্রবর্তী৷ সমস্ত ক্ষেত্রেই তাঁর ছিল অবাধ যাতায়াত৷ বহু নাটকে কাজ করেছেন অভিনেতা তথা নাট্যকার উৎপল দত্ত এবং শম্ভু মিত্রের সঙ্গে৷১৯৭২-এ ‘চেতনা’ নাট্যগোষ্ঠীতে যোগ দেন তিনি৷ সেখান থেকেই অভিনয় জগতে যাত্রা শুরু হয় তাঁর৷ ‘মারিচ সংবাদ’ নাটকে তাঁর অভিনয় এখনও স্মরণীয় হয়ে রয়েছে নাট্যপ্রেমিদের মনে৷ এরপর ‘চেতনা’ নাট্যগোষ্ঠীর থেকে বেরিয়ে এসে ‘থিয়েটারওয়ালা’ নিজেরই একটি নাট্যদল গড়েন বিপ্লবকেতন। তাঁর অন্যতম জনপ্রিয় নাটক ‘বাঘু মান্না’, ‘কাচের দেওয়াল’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘স্পার্টাকাস’ আজও বাংলা নাটকের ইতিহাসে অমর হয়ে রয়েছে৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র