সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির কল্যাণে দুনিয়া এখন হাতের মুঠোয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুর্হুতে আপনি পৌঁছে যেতে পারেন লক্ষ লক্ষ মানুষের কাছে। শুধু যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, নিজের প্রতিভা দেখানোর মঞ্চ হিসেবেও ক্রমেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই নিজেদের নানা কীর্তি ভিডিও করে এখন সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিচ্ছেন। মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়ে যাচ্ছে। বস্তুত, সেন্সর বোর্ডকে এড়ানোর জন্য ইউটিউবে মুক্তি পাচ্ছে সিনেমাও। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে ইতিমধ্যেই ভিডিও দেখে ফেলেছেন এক লক্ষেরও বেশি মানুষ।
[শিশুদের নিয়ে রিয়ালিটি শো বন্ধ হোক, দাবি পরিচালকের]
গত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’। সেই ছবির একটি জনপ্রিয় গান ‘ব্রেকআপ সং’। সিনেমায় এই গানের মাধ্যমে ‘ব্রেকআপ’-র আনন্দে মেতে উঠতে দেখা যায় সিনেমার নায়ক রণবীর কাপুর ও নায়িকা অনুষ্কা শর্মাকে। ঘরোয়া অনুষ্ঠানে বা পার্টিতে এই জনপ্রিয় গানের সঙ্গে হয়ত অনেকে নেচেছেন। কিন্তু, দিল্লির বাসিন্দা ভিনিসা শর্মা নামে এক তরুণী এই ‘ব্রেকআপ সং’-এর শুধু নাচেনইনি, নিজের নাচের সেই ভিডিও ইউটিউবে পোস্টও করে দিয়েছেন। ভিনিসার নাচের সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। টিউটিউবে ইতিমধ্যেই প্রায় এক লক্ষর বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।
দেখুন সেই ভিডিও-
[এক মুখ দাঁড়ি-গোঁফ, চিনতে পারছেন এই তারকাকে?]
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর