Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Tiger Shroff

কেরিয়ারে ফ্লপের ফাঁড়া! আইনি জটিলতা, কলকাতায় এসে কালীঘাটে পুজো দিলেন টাইগার শ্রফ

Kalighat Temple: একের পর এক ফ্লপ ছবি। সম্প্রতি গুটখার বিজ্ঞাপন করায় আইনি জটিলতাতেও পড়েন। এমন দুঃসময়ে কলকাতায় পা রেখেই কালীঘাটে পুজো দিতে ছুটে গিয়েছেন বলিউড অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:১৩

options
link
কেরিয়ারে ফ্লপের ফাঁড়া! আইনি জটিলতা, কলকাতায় এসে কালীঘাটে পুজো দিলেন টাইগার শ্রফ zoom
কালীঘাটে পুজো দিলেন টাইগার শ্রফ। ছবি- ইনস্টাগ্রাম
Advertisement

২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার সুবাদে বলিউডে আত্মপ্রকাশ। গোড়ার দিকে সুঠাম চেহারা, মারকাটারি অ্যাকশনে নজর কাড়লেও বলিউডের পিচে খুব একটা চালিয়ে ব্যাটিং করতে পারেননি টাইগার শ্রফ (Tiger Shroff)। সেলেব সন্তান হওয়ায় স্বজনপোষণের খোঁটাও শুনতে হয়েছিল জ্যাকিপুত্রকে। পরবর্তীতে ‘বাগি’ ফ্র্যাঞ্চাইজির মুখ হয়েও বক্স অফিসে লক্ষ্মীর মুখ দেখতে পারেননি! পরপর সিনেমা ফ্লপ হওয়ায় বর্তমানে টাইগারের কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে বিরাট প্রশ্ন চিহ্ন। এরমাঝেই সম্প্রতি গুটখার বিজ্ঞাপন করায় আইনি জটিলতায় পড়েছেন। এমন আবহে কালীঘাটের মায়ের শরণে জ্যাকিপুত্র।

কালীঘাটের মন্দিরে নিষ্ঠাভরে টাইগারের এহেন পুজোর মুহূর্তই আপাতত নেটভুবনে ভাইরাল। যা দেখে একাংশের প্রশ্ন, এবার কি সিনেমা হিট করানোর মানত নিয়ে পুজো দিলেন?

ফিল্মি কেরিয়ারে ভাঁটা থাকলেও বিজ্ঞাপনী দূত হিসেবে অভিনেতার কদর কম নয়। সম্প্রতি সেই প্রেক্ষিতেই এক অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছিলেন টাইগার শ্রফ। আর এহেন ঝটিকা সফরের মাঝেই কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেতা। মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানেই মায়ের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে পুজো দিতে দেখা গেল টাইগার শ্রফকে। পরনে নীল টি-শার্ট। মুখে কালো মাস্ক। পুজোর সময়ে যদিও সেই মাস্ক খুলে ফেলেছিলেন। পুরোহিতের নির্দেশ মেনে মাকে ফুল অর্পণ করতেও দেখা গেল তাঁকে। কালীঘাটের মন্দিরে নিষ্ঠাভরে টাইগারের এহেন পুজোর মুহূর্তই আপাতত নেটভুবনে ভাইরাল। যা দেখে একাংশের প্রশ্ন, এবার কি সিনেমা হিট করানোর মানত নিয়ে পুজো দিলেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পানমশলার বিজ্ঞাপন করায় আইনি রোষানলে পড়তে হয়েছে টাইগার শ্রফকে। ‘সিংহম’ তুকারাম মুণ্ডের দৌড়াত্ম্যে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফেও নোটিস ধরানো হয়েছে অভিনেতাকে। ২০২৪ সালে খ্যাতনামা পান মশলা সংস্থার বিজ্ঞাপনে শাহরুখ খান, অজয় দেবগনের সঙ্গে দেখা গিয়েছিল টাইগারকেও। তার জেরেই সম্প্রতি আইনি জটিলতায় জড়াতে হয় জ্যাকিপুত্রকে। এহেন দুঃসময়ে কলকাতায় পা রেখেই কালীঘাটে পুজো দিতে ছুটে গিয়েছেন টাইগার শ্রফ। যা দেখে নেটভুবনের একাংশের মত, এবার অন্তত কেরিয়ারে ফ্লপের ফাঁড়া কাটলে হয়!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.