সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের সামনে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে লজ্জা পান বহু সেলেব্রিটি৷ পার্সোনাল লাইফ পাবলিকের সামনে মেলে ধরতে ইতস্তত বোধ করেন তাঁরা৷ তবে এবার কোনও কিছুর তোয়াক্কা না করে, এই কাজটি করলেন হিন্দি সিরিয়াল ‘উত্তরণ’ খ্যাত অভিনেত্রী টিনা দত্ত৷ নিজের ব্যক্তিগত জীবনের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সকলের সামনে তুলে ধরলেন তিনি৷ বাঙালি এই অভিনেত্রী সমাজের সামনে ফাঁস করলেন তাঁর প্রাক্তন প্রেমিকের কুকীর্তি৷ জানালেন পাঁচ বছর ধরে তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছে ওই ব্যক্তি৷ অত্যাচারের ফলে জীবন কার্যত নরক হয়ে উঠেছিল টিনার৷
[বর্ষবরণের রাতে প্রকাশ্যে গভীর চুম্বন নিক-প্রিয়াঙ্কার, দেখুন ভিডিও]
একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় সম্প্রতি এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী টিনা দত্ত৷ তিনি জানান, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রত্যেকটি দিন বিভীষিকাময় হয়ে উঠেছিল তাঁর৷ মানসিক অত্যাচারের পাশাপাশি, তাঁর উপর শারীরিক অত্যাচার চালাত সে৷ এমনকী, বন্ধুদের সামনেও তাঁকে অনেকবার মারধর করেছিল৷ দিয়েছিল অকথ্য গালিগালাজ৷ কিন্তু ভালবাসার খাতিয়ে সবকিছু মুখবন্ধ করে এতদিন সহ্য করেছেন তিনি৷ তবে এবার জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন৷ তাঁর উদ্দেশ্য, এই সমস্ত ব্যক্তিদের মুখোশ সমাজের সকলের সামনে খুলে দেওয়া এবং এদের উচিত শাস্তি দেওয়া৷
[ইউটিউব থেকে উধাও ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার]
তিনি জানিয়েছেন, তাঁর প্রাক্তন প্রেমিক সিরিয়াল বা সিনেমা জগতের কেউ ছিল না৷ ফলে সর্বদা তাঁকে সন্দেহের চোখে দেখত সে এবং ছোট ছোট বিষয়ে তাঁর উপর অত্যাচার চালাত৷ টিনা জানিয়েছেন, একটা সময় পর্যন্ত ঘটনাগুলি কথা ভেবে আতঙ্কে শিউড়ে উঠতেন তিনি৷ তবে এবার জীবনে ‘সেটল ডাউন’ করতে চান। কিন্তু তাঁর পেশার কাউকে সঙ্গী হিসাবে বেছে নিতে চাইছেন না অভিনেত্রী। ফিরতে চান কাজে৷
সর্বশেষ খবর
-
ফের জেলেই ঠাঁই, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শাহবাজ সরকারের নির্দেশে কারাগারে ইমরান
-
যুবভারতীতে জোড়া ধামাকা, ব্রাজিলের পর কলকাতায় খেলবে আর্জেন্টিনাকে ‘বেগ দেওয়া’ কেপ ভার্দে!
-
‘হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে…’, ‘বন্দে মাতরম’ মন্তব্যে শর্মিলাকে কটাক্ষ কঙ্গনার
-
সাতসকালে বাড়ির বাইরে পড়ে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ! নেপথ্যে জমি বিবাদ?
-
হাতে সময় দু’সপ্তাহ, আদৌ বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল? বড়সড় ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি