Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

বাঙালি বক্সারের ‘চ্যাম্প’ হয়ে ওঠার কাহিনি ধরা পড়ল ট্রেলারে

দেখে নিন 'চ্যাম্প' ছবির ট্রেলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০১৭, ১২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০১৭, ১২:২৭

options
link
বাঙালি বক্সারের ‘চ্যাম্প’ হয়ে ওঠার কাহিনি ধরা পড়ল ট্রেলারে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্ত পরিবারের এক বাঙালি বক্সার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে তিনি কি সেরার সেরা হয়ে উঠতে পারবেন? এই নিয়েই তৈরি হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর আপকামিং ছবি ‘চ্যাম্প’। রবিবার মুক্তি পেল ছবির ট্রেলার।

প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই বাংলা ছবির সুপারস্টার দেবের ছবি নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। প্রথমবার বড়পর্দায় বক্সার হিসেবে ধরা দিতে চলেছেন দেব। আবার এই প্রথম রিয়েল লাইফ গার্লফ্রেন্ড রুক্মিণীকে রিল লাইফেও দেখা যাবে দেবের বিপরীতে। সবমিলিয়ে বাংলার দর্শককে নতুন কিছু উপহার দিতে প্রস্তুত ‘চ্যাম্প’। এদিন ছবির ট্রেলার মুক্তির পরই সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন বক্সার দেব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বর্য, তারপর…]

‘সুলতান’ ছবিতে সুপারস্টার সলমন খানকে হরিয়ানার কুস্তিগির হিসেবে দেখা গিয়েছিল। নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ব মঞ্চে একাধারে তাঁর সাফল্য ও অন্যদিকে কুস্তিগির অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রেমকাহিনি ফুটিয়ে তুলেছিলেন পরিচালক আলি আব্বাস জাফর। সেই ছবির সঙ্গে সামান্য মিল পাওয়া গেল ‘চ্যাম্প’ ছবির ট্রেলারের। যদিও এখানে প্রেক্ষাপট কলকাতা ও বাঙালি। বাংলা থেকে কোনও বক্সার বিশ্ব মঞ্চে দুর্দান্ত পারফর্ম করে দেশের মুখ উজ্জ্বল করুন, এমন স্বপ্ন তো আজও দেখে বাঙালি। ২০০২ কমনওয়েলথের মঞ্চে প্রথমবার সোনা জিতে সেই স্বপ্ন বাস্তব করেছিলেন কলকাতার ছেলে মহম্মদ আলি কামার। তবে কোথায় যেন হারিয়ে গিয়েছেন তিনি। এবার রাজ চক্রবর্তী তাঁর ছবির মাধ্যমে বাংলার সব উঠতি বক্সারদেরই যেন উদ্বুদ্ধ করতে চাইছেন।

[কপিলের সংসারে নয়া অতিথি, কার পরিবর্তে এলেন তিনি?]

ছবিতে দেব ওরফে শিবার বক্সার হয়ে ওঠার নেপথ্যে থাকছেন অভিনেতা চিরঞ্জিত। আর বক্সারকে প্রতিনিয়ত লড়াইয়ের অনুপ্রেরণা জোগাচ্ছেন মা লাবনী এবং বান্ধবী রুক্মীনি। এই ছবির জন্য নিজের ফিটনেসের জন্য যে দেব দারুণ পরিশ্রম করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে ছবির ট্রেলার পোস্ট করেন টলি অভিনেতা। চলতি বছর ইদেই মুক্তি পাবে ‘চ্যাম্প’। সেদিনই আবার স্বমহিমায় হাজির হবে জিতের ‘বস ২’ ছবি। ফলে ক্যামেরার আড়ালে বস জিৎ এবং চ্যাম্প দেবের মধ্যেও কঠিন লড়াই চলবে। সেই রিংয়ে কে জয়ী হন, সেদিকেই তাকিয়ে দর্শকরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.