Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬

অস্কারের ব্যাকস্টেজে ‘মাতাল’ প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও

সেই ভিডিওই এখন ভাইরাল। দেখে নিন আপনিও...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১১:২৫

options
link
অস্কারের ব্যাকস্টেজে ‘মাতাল’ প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারের রেড কার্পেটে হেঁটে লাইম লাইটখানা নিজের দিকে তো ঘুরিয়েই নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর অস্কারের ব্যাকস্টেজে টাকিলা খেয়ে এই মেয়ে যা কাণ্ড করেছেন, সেই ভিডিও এখন ভাইরাল।

‘লাইভ উইথ কেলি’র সঞ্চালক কেলি রিপা অস্কারের ব্যাকস্টেজে তখন লাইভ ইন্টারভিউ করছিলেন একের পর এক সেলিব্রেটির। পুরস্কার বিজয়ীদের সঙ্গে ছিলেন হলিউডের তাবড় তাবড় স্টাররা। সেখানেই ক্রিসি টেইগেনের সঙ্গে আড্ডায় যোগ দেন প্রিয়াঙ্কা। সঙ্গে জেনিফার অ্যানিস্টন। আর এরপর এই আড্ডা সেশনে যা হল, জাস্ট যা তা!

Advertisement

সেই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কেলির সঙ্গে টাকিলা শটে ব্যস্ত প্রিয়াঙ্কা। মাঝে একবার প্রিয়াঙ্কা বলেও বসেন, “এরপর আমি বাড়ি যেতে পারব বলে মনে হচ্ছে না।” কে জানে বাবা, খুব চড়ে গিয়েছিল বোধহয়!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.