Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬

রিয়ালিটি শোয়ে নজর কাড়তে পোশাক খুললেন তারকা, ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখুন কীভাবে পারদ চড়ালেন তারকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১৭

options
link
রিয়ালিটি শোয়ে নজর কাড়তে পোশাক খুললেন তারকা, ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়ালিটি শোয়ের প্রতিযোগীরা একটা কথা খুব ভালভাবে জানেন। টিকে থাকতে হলে নজর কাড়তে হবে। তা সে যেভাবেই হোক না কেন। অন্যদের থেকে নিজেকে আলাদা করে তুলে ধরাই হল লক্ষ্য। আর সেই রিয়ালিটি শোয়ের নাম যদি হয় ‘বিগ ব্রাদার’, তাহলে তো শালীনতার সীমারেখার চিন্তা-ভাবনা করার প্রয়োজনই হয় না। তেমনই এক পর্বের সাক্ষী থাকলেন দর্শকরা। যেখানে প্রতিযোগী ইসাবেল ওয়ারবার্টন উষ্ণতা ছড়ালেন ‘বিগ ব্রাদার’-এর ঘরে।

isabel

Advertisement

ব্রিটেনের ‘বিগ ব্রাদার’ শোয়ের ঢঙেই ভারতে শুরু হয়েছিল ‘বিগ বস’। যা আপাতত চূড়ান্ত সফল। তবে ‘বিগ ব্রাদার’-এর ঘরে যে সমস্ত কাণ্ড কারখানা হয়, তার ধারে কাছেও পৌঁছয় না ‘বিগ বস।’ আসলে ভারতীয় টেলিভিশন তার অনুমতি দেয় না। সেসব আলোচনা আপাতত থাক। এখন বরং পড়ুন ‘বিগ ব্রাদার’-এর ঘটনার কথা। ইসাবেল ওয়াবার্টন যে দর্শকদের নজর কাড়ার জন্য এমনটা করবেন, তা ভাবতে পারেননি বাকি প্রতিযোগীরাও। বিগ ব্রাদারের ঘরের গার্ডেন এলাকায় দুর্দান্ত ডান্স পারফর্ম করলেন তিনি। দুর্দান্ত না বলে একে ‘ওয়াইল্ড ডান্স’ বলাই ভাল। কারণ সেই নাচের মুভে নাচ ছাড়াও অন্যান্য আকর্ষণের বিষয় মজুত ছিল। প্রথমেই নিজের টপ খুলে ফেললেন ইজাবেল। লাল অন্তর্বাস আর মাইক্রো মিনি স্কার্টে সিজলিং তারকা এরপর শরীরে জল ঢেলে দিয়ে তাঁর দিকে আরও একটু দৃষ্টি আকর্ষণ করালেন। তারপর চেয়ারে বসে আরও একটি ডান্স মুভ। প্রতিযোগীদের চোখে পড়ল স্কার্টের নিচে লাল অন্তর্বাসও। তবে এখানেই থেকে গেলেন না তিনি। মিউজিকের তালে নেমে পড়লেন সুইমিং পুলে। ইসাবেলের পারফরম্যান্স দেখে যেমন হতবাক প্রতিযোগীরা, তেমনই নাচ চালিয়ে যেতে তাঁকে হাততালি দিয়ে উৎসাহ দিতেও ছাড়লেন না। আর তাঁর মুভেই এপিসোডের পারদ চড়ল। চড়চড় করে বাড়ল টিআরপি।

[স্মার্টফোন ব্যবহার করেন? তাহলে এই পরামর্শ অবশ্যই মানতে হবে আপনাকে]

isabel1

কিন্তু এমন দৃশ্য তো এই রিয়ালিটি শোয়ে নতুন নয়। তবে প্রতিযোগীরা অবাক কেন? আসলে সদ্য ‘বিগ ব্রাদার’-এর ঘরে ঢুকেছেন ইসাবেল। একদিন আগেই এক প্রতিযোগীর সঙ্গে বচসা হওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আর তাই তারপরই ইসাবেলের এই রূপ খানিকটা অপ্রত্যাশিতই ছিল সকলের কাছে। এই ডান্স মুভেই যে তিনি বাকি প্রতিযোগীদের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠলেন, তা আর বলার অপেক্ষা রাখে কি?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.