সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাদমস্তক শান্ত-শিষ্ট এক তরুণী৷ কাকুতি মিনতি করছেন তাঁকে যেন বেশি বিরক্ত না করা হয়৷ তাঁকে যেন বেশি ভয় দেখানো না হয়৷
উল্টোদিকে দাড়িয়ে থাকা ছেলেদের গ্যাং থেকে প্রশ্ন আসে, “বিরক্ত করলে কী করবে?”
তরুণীর উত্তর, “মারামারি করে তিন বছর পড়াশোনার ক্ষতি হয়ে গিয়েছে৷ আর মারামারি করতে চাই না৷”
তারপর?
একদল ছেলেকে চোখের নিমেষে মেরে শুইয়ে দিলেন তরুণী৷ বাকিটা ট্রেলার দেখে চমকে উঠতে হয়৷
দৃশ্যে যাঁকে দেখা যাচ্ছে, তিনি যে সে তরুণী নন৷ তিনি সোনাক্ষী সিনহা৷ আর দৃশ্যটি তাঁর আগামী ছবি ‘আকিরা’-র৷ ছবিতে এমনই এক ডাকসাইটে চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে৷
পরিচালক এ আর মুরুগাদসের ‘আকিরা’ ছবিটিতে সোনাক্ষীর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে পরিচালক অনুরাগ কাশ্যপকে৷ অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্কনা সেনশর্মা, অমিত সাধকেও৷
‘গজনি’, ‘হলিডে’-র মতো সফল ছবির পরিচালক মুরুগাদসের ছবি ‘আকিরা’-র ট্রেলার প্রকাশিত হল সোমবার৷ অ্যাকশন সিকোয়েন্সে সোনাকে দেখে চোখ ফেরানো দায়!
দেখে নিন ছবির ট্রেলারটি:
সর্বশেষ খবর
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ফাইভ’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের
-
শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!