সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না বিদ্যা বালানের! মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন নায়িকা! নয় তো পড়ছেন দুর্ঘটনার মুখে! যেমন, জন্মদিনের আগেই হাসপাতালে দিন কয়েক কাটিয়ে এসেছিলেন বিদ্যা। তার রেশ জুড়াতে না জুড়াতেই সৃজিত মুখোপাধ্যায়ের হিন্দি ‘বেগম জান’-এর শুটিংয়ে একটা ঘোড়ায় চড়ার দৃশ্যে শট দিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন নায়িকা। সে সবের পরে এবার খবর এল, তাঁর ডেঙ্গু ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শে আপাতত তাই দিন দশেকের বিশ্রামে রয়েছেন বিদ্যা।
জানা গিয়েছে, বিদ্যা সম্প্রতি ফিরেছেন মার্কিন মুলুক থেকে। সুজয় ঘোষের ‘কাহানি ২’-এর শুটিং সেরে! ফিরতে না ফিরতেই জ্বর! তার পর ডাক্তার দেখাতেই পাওয়া খারাপ খবরটা!
যাই হোক, নায়িকা আপাতত বাড়িতেই রয়েছেন! বিশ্রামের মাঝে দিন গুনছেন ফের শুটিং ফ্লোরে ফেরার! সঙ্গে রয়েছে তাঁর শুভকামনা! খুব তাড়াতাড়িই তিনি যে আবার দেখা দেবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে, তা আর না বললেও চলে!
সর্বশেষ খবর
-
লালু-ভুলুরা চেটেপুটে খাচ্ছে কুলফি! সারমেয়দের জন্য সুগার ফ্রি ডেজার্ট বানিয়ে ভাইরাল বিক্রেতা
-
নেপালের দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম, সহযোগিতার হাত বাড়াল ঠিকাদার সংগঠন
-
দ্রুত পাতলা হচ্ছে ভ্রু! হীনমন্যতা এড়াতে আজই কাজে লাগান এই ৫ ঘরোয়া সমাধান
-
আপে যোগ গ্যাংস্টার গুরপ্রীতের! ‘খুন করে রাজনীতিতে’, কেজরির দলকে তোপ সিধু মুসেওয়ালার বাবার
-
সনাতনী সংস্কৃতিতে আঘাত নয়! পটুয়াপাড়ায় বাড়ছে সাবেকি প্রতিমার চাহিদা