সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ‘বিগ বস ১১’- এর সিজন ফিনালে। আর সেই ফিনালেতেই ঠিক হয়ে যাবে কে হবেন ‘বিগ বস’-এর বাড়ির নয়া বিজেতা। চলতি সপ্তাহে আকাশ দাদলানি গেম শো থেকে বাদ পড়ায় বর্তমানে হিনা খান, শিল্পা শিণ্ডে, পুনিশ শর্মা এবং বিকাশ গুপ্তা খেতাবের জন্য লড়াই করছেন।
[সলমনকে খুনের চেষ্টা, শুটিং সেটেই সশস্ত্র দুষ্কৃতী হানা]
কিন্তু কে জিতবেন এই মরশুমে বিজেতার খেতাব? চারদিকে যখন শিল্পা শিণ্ডে এবং হিনা খানকে নিয়ে উত্তেজনার পারদ চড়ছে, তখনই বিগ বস-এর বাড়ি থেকে সদ্য বেরিয়ে আসা আকাশ দাদলানি বললেন অন্য কথা। ‘কে জিতবেন বিজয়ীর খেতাব?’, এই প্রশ্নের উত্তরে আকাশ বলেন, একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে তিনি চান যাতে দিল্লির পুনিশ শর্মা এই সিজনের বিজেতা হন। কিন্তু এর পাশাপাশি আকাশ মন্তব্য করেন বিকাশ গুপ্তা এই সিজনের একজন যোগ্য প্রতিযোগী। প্রথম থেকেই বিকাশ এই প্রতিযোগিতায় ভাল খেলে এসেছেন। বিভিন্ন খেলায় এবং বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপচারিতায় মার্জিত আচরণের পরিচয় দিয়েছেন। তাই বিকাশ অনায়াসেই বিজয়ীর ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারেন।
আকাশ যখন চারজন প্রতিযোগীর মধ্যে বিকাশকে এগিয়ে রাখছেন, তখন সঞ্চালক সলমন খানের মা বললেন অন্য কথা। শো চলাকালীন বিভিন্ন সময়ে সলমন নিজের কথাবার্তায় জাহির করেছেন, তিনি শিল্পার উপর সহৃদয়। কিন্তু সরাসরি কখনও তিনি নিজের পছন্দের প্রতিযোগী সম্পর্কে মুখ খোলেননি। সলমন সরাসরি নিজের মনের কথা না বললেও সলমনের মা কিন্তু সেই পথে হাঁটতে নারাজ। সম্প্রতি তিনি জানিয়েছেন, বিগ বসের বাড়িতে তাঁর পছন্দের প্রতিযোগী হলেন শিল্পা।
কিন্তু কে হবেন বিজেতা? তা নিয়ে নানা মুনি রাখছেন তাঁদের ভিন্ন মত। জনতার রায় এবং বিজেতার নাম জানতে পারা যাবে আগামী ১৪ তারিখ বিগ বসের গ্র্যান্ড ফিনালেতে।
[ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনে না, কোটি টাকার অফার ফেরালেন সুশান্ত]
সর্বশেষ খবর
-
এবার বর্ধমানে আদিবাসী বধূকে ধর্ষণ ও খুন! ‘উধাও’ অভিযুক্ত শেখ আইজুল
-
দিল্লি হাই কোর্টে ধাক্কা কেন্দ্রের! ‘ককরোচ’দের এক্স হ্যান্ডেলের ব্লক প্রত্যাহারের নির্দেশ
-
ট্রাম্পই অনুপ্রেরণা! ফুটবলারদের কার্ড বাতিলে এবার ফিফাকে ‘চাপ’ দিচ্ছে এমবাপে-কেনের দেশ
-
নিউটাউনের বাগজোলা খালে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
-
‘১০ জন কালো…’, বিশ্বকাপে এমবাপেদের নিয়ে অমিতাভের পোস্টে বর্ণবিদ্বেষের অভিযোগ