Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

হলিউডেও পাননি, ভারতে এসে তা পেয়েই আপ্লুত ভিন ডিজেল

১৪ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০১৭, ২০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০১৭, ২০:০৪

options
link
হলিউডেও পাননি, ভারতে এসে তা পেয়েই আপ্লুত ভিন ডিজেল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিল্প সংস্কৃতির সঙ্গে সেভাবে পরিচিত নন তিনি৷ তবে এ দেশে পা রেখেই যেভাবে দেশি ঢঙে তাঁকে স্বাগত জানানো হল, তাতে দারুণ খুশি ভিন ডিজেল৷

depika_650x400_71484192985

Advertisement

xXx: The Return of Xander Cage ছবির প্রচারে বলি ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে মুম্বইয়ে এসেছেন হলিউড সুপারস্টার৷ বৃহস্পতিবার সকালে বাণিজ্যনগরীর বিমানবন্দরে পৌঁছতেই স্বাগত জানালেন মারাঠি কায়দায় শাড়ি পরিহিতা মহিলারা৷ তাঁর মাথায় শুভেচ্ছার টিকা লাগিয়ে দিলেন তাঁরা৷ সঙ্গে চলল মারাঠি বাজনা৷ এমন এলাহি আয়োজন মন কেড়েছে তাঁর৷ হলিউডে প্রথমবার অভিনয় করা দীপিকাও ফ্যানদের এমন ভালবাসায় আপ্লুত৷ ছবির প্রচারে হাজির পরিচালক ডিজে ক্যারুসোও৷

deepika-padukone_640x480_71484192324

১৪ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি৷ তার আগের দিন প্রিমিয়ার শোয়ে দীপিকা-ডিজেলদের সঙ্গে উপস্থিত থাকবেন বি-টাউনের নাম করা তারকারা৷ শনিবারই দেশে ফিরে যাওয়ার কথা ডিজেলের৷ ছবিতে দীপিকা থাকায় ভারতের বাজারেও রমরমিয়ে ব্যবসা করবে xXx 3, এমনটাই মনে করছেন ভিন৷ আর দীপিকা? নতুন বছরের শুরুতেই ঠাসা সূচি তাঁর৷ নিজের প্রথম হলিউড ছবি প্রচারের জন্য একবার ক্যালিফোর্নিয়া দৌড়চ্ছেন তো পরের মুহূর্তে পৌঁছে যাচ্ছেন সঞ্জয় লীলা বনসালির পদ্মাবতীর শুটিং সেটে৷ সুপারহিট হতে চলেছে তাঁর আপকামিং ছবি, আশা দীপিকার৷

(গান বেঁধে ট্রাম্পকে বিঁধলেন রহমান, উঠে এল নোট বাতিলের গাথাও)

(ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.