সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপকথার সিন্ডরেলার আবির্ভাব ঘটল ৭০ তম কান চলচিত্র উৎসবে৷ হ্যাঁ, সিন্ডরেলাই বটে৷ সেই আকাশি রঙের বলরুম গাউন পরে গাড়ি থেকে নামলেন রেড কার্পেটে৷ সম্প্রতি তাঁর কোনও ছবি বড়পর্দা কাঁপায়নি৷ কিন্তু তাঁর পোশাকই বিশ্বে সাড়া ফেলে দিল৷ সিন্ডরেলা সাজে তিনি ঐশ্বর্য রাই বচ্চন৷

প্রতিবারই নিজের সাজ-পোশাকে কান চলচিত্র উৎসবে নজর কাড়েন বচ্চন পরিবারের বউমা৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ এক্কেবারে পরীর বেশে হাজির তিনি৷ কিন্তু এমন পোশাক তো একা সামলানোও চাট্টিখানি কথা নয়৷ গাড়ি থেকে নামতেই তাই বলি ডিভাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েন বেশ কয়েকজন৷ তবে নিজেকে কীভাবে সকলের থেকে আলাদা করে তুলতে হয়, সেই কায়দা ভালই জানা আছে ঐশ্বর্যের৷ দুবাইয়ের ফিলিপিনো ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর তৈরি পোশাক বেশ ভালভাবেই সামলালেন প্রাক্তন মিস ইউনিভার্স৷ এমনকী ফ্যানদের অটোগ্রাফের বায়নাও পূরণ করলেন তিনি৷
তাঁর পোশাকের ছবি নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ এমনকী ঐশ্বর্যের এক অনুগামী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন৷ যা বলি অভিনেত্রীকে নতুন করে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে৷ একটি বিদেশি পণ্য সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উৎসবে হাজির হয়েছিলেন ঐশ্বর্য৷ এর আগে দ্বিতীয় দিন কালো রঙের পোশাকে ভক্তদের হার্টবিট বাড়িয়ে তুলেছিলেন তিনি৷ ১৭ মে শুরু উৎসব চলবে ২৮ মে পর্যন্ত৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন