সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী মুশকিল! অনুষ্কা শর্মা আর রণবীর কাপুরের খুনসুটির একটা গোটা গান ছবি থেকে কেটে বাদ দিয়ে দিলেন করণ জোহর? ব্যাপারটা কী? সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ওজর-আপত্তি?

এই প্রশ্নটাই সবার আগে মাথায় আসা স্বাভাবিক! কেন না, পাকিস্তানি শিল্পীকে দিয়ে কাজ করানোর ব্যাপারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার জেহাদের পরেই তো পরিচালক সমস্যায় পড়েছিলেন রণবীর কাপুরের সঙ্গে নায়িকাদের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে। সেন্সরের সুপরামর্শে তাই বাদ গিয়েছিল অনুষ্কা শর্মা আর রণবীর কাপুরের চুমুর ৫০ শতাংশ। বাদ গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে রণবীর কাপুরের যৌনদৃশ্য। সে সবের জেরেই কি বাদ দিতে হয়েছিল গানটা?

ঠিক তা নয়! গানটা পুরোটা না হলেও দু’-এক কলি অবশ্য ছবিতে ব্যবহার করেছেন পরিচালক। গানটা ছবিতে এসেছিল আলিজে আর আয়ান, অর্থাৎ অনুষ্কা, রণবীরের প্যারিস ভ্রমণের সময়। দেখা গিয়েছিল, অনুষ্কাকে প্যারিস ঘুরিয়ে দেখাচ্ছেন রণবীর। দুজনেরই কানে ইয়ার-প্লাগ। তাতে বাজছে ১৯৬৫-তে মুক্তি পাওয়া শাম্মি কাপুর, শর্মিলা ঠাকুরের হিট ছবির টাইটেল ট্র্যাক- ‘অ্যান ইভনিং ইন প্যারিস’!

সেই পুরো গানটা এবার ইউ-টিউবে ছাড়লেন করণ জোহর। বলা বাহুল্য, গোটা গানটা রাখলে অহেতুক ছবির মেয়াদ বেড়ে যেত, তাই সেটা বাদ দিয়েছিলেন তিনি। তা বলে অনুষ্কা, রণবীরের ভক্তদের বঞ্চিত করলেন না। গানটা তাঁদের দেখার উপভোগ করার সুযোগ এনে দিলেন ঠিকই!

এবার সেই গান আমরাও এমবেড করে দিলাম আপনাদের জন্য! নিচের ভিডিওয় ক্লিক করুন, অনুষ্কা-রণবীরের খুনসুটি আপনার মন মাতাবেই! বলাই যায়, গানে প্রেম উদযাপনের এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন তাঁরা!
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!