সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”হাটে-বাজারে বেড়েছে বেজায় গরম!” যে-ই না নুসরত দোলালেন তাঁর ‘কোমর নরম’!
ফলাফল?
দেখতে দেখতে কুপোকাত হলেন টলিপাড়ার ডাকসাইটে নায়ক দেব! বাদ গেলেন না যিশু সেনগুপ্তও!

কী কাণ্ড!
তবে, নুসরত কিন্তু এই ‘কেলোর কীর্তি’-র জন্য দোষ দিচ্ছেন সম্পূর্ণ নিজেকেই! বলছেনও খোলাখুলি, ”আমারই সব দোষ, পোষায় না উপোস!”
তার ঠিক পরেই বুঝেছেন নায়িকা, বড় ভুল জায়গায় কথাটা বলা হয়ে গিয়েছে। এক পা, এক পা করে তাঁর দিকে যে এগিয়ে আসছেন দেব আর যিশু! চোখে তাঁদের প্রেমের হাতছানি, মাথায় নুসরতের মদির নেশার ঘোর!

তার পর?
বাকিটা বরং দেখে নিন একেবারে নিচের এই ভিডিওয়। সদ্য মুক্তি পেয়েছে রাজা চন্দ-র নতুন ছবি ‘কেলোর কীর্তি’-র আইটেম গান। সেই গানেই ‘কোমর নরম’ দুলিয়ে সব নায়িকাকে টেক্কা দিয়েছেন নুসরত জাহান। লাস্যে, হাস্যে আর নেশা ধরানো ছন্দে তিনি-ই সাক্ষাৎ ‘আইটেম বম্ব’।

তাঁকে ঘিরে কেমন ‘কেলোর কীর্তি’-তে মেতেছেন দেব আর যিশু, না দেখলে বিশ্বাসই হবে না! বার বার করে বলছেন বটে নায়িকা, ”ওরে বাবু, দে আমায় ছেড়ে!”
কিন্তু, সেই কথায় কেউ কান দিলে তো!
সর্বশেষ খবর
-
‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের
-
স্টান্টের সময় মাথায় আঘাতে স্মৃতি উধাও জ্যাসমিনের! কনকাশন কী, কেন এমন হয়?
-
ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার
-
ফাঁসি না প্রাণঘাতী ইঞ্জেকশন! ‘মানবিক’ মৃত্যুদণ্ডের আর্জিতে কী বলল সুপ্রিম কোর্ট?
-
ব্লকবাস্টার হোক ‘টক্সিক’, মাথা মুড়িয়ে তিরুপতিতে নয়নতারা! হইচই নেটভুবনে