সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপন কথাটি কি চাইলেই গোপন রাখা যায়?
যাঁরা সেলিব্রিটি, তাঁদের পক্ষে ব্যাপারটা নিঃসন্দেহে মুশকিলের! সব সময়েই তাঁদের ঘিরে থাকে কৌতূহলী নজর। ফলে, চাইলেও সব সময় ব্যক্তিজীবনকে ঢেকে রাখা সম্ভব হয় না।

কিন্তু, ঝুলি থেকে শেষ পর্যন্ত বিড়াল বেরিয়েই এল! ঠিক যেমন অঞ্জনা বসু ধরে ফেললেন বাড়ির ড্রাইভার আসলে তাঁর ভাইপো, সেরকমই শুভশ্রীর প্রেমের ভিডিও ছড়িয়ে পড়ল হাটে-বাজারে।
হঠাৎ শুভশ্রীর ‘সাইয়াঁ’র খবর দিতে গিয়ে অঞ্জনা বসুকে টেনে আনা কেন?

আসলে শুভশ্রীর এই প্রেম রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘অভিমান’-এর সূত্রে। সেই ছবিতেই অভিনয় করেছেন অঞ্জনা বসুও। নায়ক জিৎ যাঁর বাড়িতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ড্রাইভার সেজে ঢুকেছেন।

সদ্য মুক্তি পেয়েছে সেই ছবিরই নতুন গান ‘সাইয়াঁ’। সোনু নিগমের কণ্ঠে গানটি নিঃসন্দেহে মন মাতানোর মতোই! বিশ্বাস না হলে ক্লিক করে শুনে নিন নিচের ভিডিও থেকে। সঙ্গে দেখে নিন জিৎ-শুভশ্রীর প্রেমের কয়েক ঝলক!
সর্বশেষ খবর
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’
-
প্রাপ্তবয়স্ক ‘চ্যাট-কনটেন্ট’ থেকে দূরে, এবার কিশোর-কিশোরীদের জন্য চ্যাটজিপিটির নয়া চ্যাটবট!
-
দারিদ্র থেকে ক্ষমতার শীর্ষে, রাজীবের সঙ্গে প্রেম কীভাবে? সোনিয়াকে নিয়ে বিস্ফোরক বইপ্রকাশ নভেম্বরে