সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে চোখের সামনে এসেছিল খানকতক টিজার। অজয় দেবগন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন ছবির বেশ কয়েকটা পোস্টারও। তারা বলে দিচ্ছিল, অজয় দেবগনের ছবি পরিচালনায় হাত দেওয়ার সিদ্ধান্ত একেবারে ঠিকঠাক!

আসলে শুরু থেকেই বলিউডে তো বটেই, ভক্তদের মধ্যেও আগ্রহ জাগিয়েছিল অজয় দেবগন পরিচালিত প্রথম ছবি ‘শিবায়’। আগ্রহ না বলে কৌতূহল বললেই ঠিক হয়। কেন না, টিজার আর পোস্টারেই সবাইকেই রুদ্ধশ্বাস দশায় নিয়ে এসেছিল ‘শিবায়’।

কারণটা হিমালয়ের বরফঢাকা নিসর্গ। এবং সেই কনকনে ঠান্ডায় কখনও খালি গায়ে, কখনও বা পর্বতারোহীর পোশাকে অজয় দেবগনের তুখোড় স্টান্ট! যা প্রতি মুহূর্তে হাতছানি দেয় মৃত্যুকে!
সেই সব পেরিয়ে এসে এবার মুক্তি পেল ছবির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার। প্রায় মিনিট চারেক দীর্ঘ এই ট্রেলার কী তুলে ধরল চোখের সামনে?

টিজারে আর পোস্টারে উত্তেজনার যে পারদটা চড়িয়েছিলেন অজয়, সেটাই আরও এক ধাপ উঠল ট্রেলারে। ট্রেলারে শোনা যাচ্ছে নায়কের ব্যারিটোন ভয়েসে এক কবিতা। সেই কবিতা বলছে শিবের মাহাত্ম্য। কী ভাবে সাধারণেই মিশে থাকেন অসাধারণ এই দেবপুরুষ, তাই ব্যাখ্যা করছেন নায়ক।

এছাড়া আরেকটাও খুব কৌতূহলের বিষয় তুলে ধরেছে ট্রেলার। গাঁজার কলকে, ত্রিশূল ট্যাটু, পর্বতবাস- সব মিলিয়ে অজয় দেবগনের চরিত্রে দেখা যাচ্ছে শিবের ছায়া। এরই ঠিক একশো আশি ডিগ্রি উল্টো পিঠে দেখা যাচ্ছে এক সাধারণ মানুষের জীবনও।

বেশি কথায় কাজ কী! নিচের ভিডিওয় দেখে নিন ছবির ট্রেলারটি। রুদ্ধশ্বাস রোমাঞ্চে গায়ে কাঁটা আপনার দেবেই; হলফ করে বলা যায়!
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে