সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা কার দরকার নেই বলুন তো? সে সেলিব্রিটি হোন বা সাধারণ মানুষ- নিজের মতো করে থাকার জন্য একটা জায়গা খুবই দরকার! কিন্তু, আলিয়া ভাটের ঠিক কতটা জায়গা প্রয়োজন?
প্রশ্নটা উঠছে, কেন না এই নিয়ে পাক্কা দুবার বাড়ি ছাড়লেন নায়িকা। একবার নিজের বাড়ি ছেড়ে এসে উঠলেন বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রার ফ্ল্যাটে। কিছু দিন সেখানে থাকলেন বেশ নিজের মতো করে! তার পর ফের নড়ল মাথার পোকা! সিদ্ধার্থের ফ্ল্যাট ছেড়ে এবার সটান নিজের পয়সায় কেনা একটা ফ্ল্যাটে থিতু হলেন তিনি!
ব্যাপারটা কী? এত ঘন ঘন ঠাঁইনাড়া হচ্ছেন কেন আলিয়া?
অনেকে অনেক কিছু ভাবলেও আলিয়া যে কৈফিয়তটা দিচ্ছেন, সেটা বেশ বাস্তবসম্মত। সেই যুক্তি বলছে, বাবার বাড়িতে তো বটেই, এমনকী সিদ্ধার্থর ফ্ল্যাটেও না কি নিজের মর্জিমতো থাকতে পারছিলেন না নায়িকা। “আসলে আমি মাঝে মাঝেই আমার বাড়িতে অভিনয়ের ওয়ার্কশপ বসাই! কখনও বা স্ক্রিপ্ট পড়ার রিহার্সাল চলে! দুটো ব্যাপারই বেশ সময়সাপেক্ষ! ফলে, আমি এটা বাবার বাড়ি বা সিদ্ধার্থর ফ্ল্যাট- কোথাওই করতে চাই না! লোকজন আসবে, ঘণ্টার পর ঘণ্টা কাজ চলবে, এতে তাঁদেরও তো অসুবিধা হবে! তাই নিজের জন্য একটা ডেরা খোঁজা”, জানিয়েছেন নায়িকা!
নিন্দুকরা কিন্তু বিপক্ষ যুক্তি দেখাতে ছাড়ছেন না! মহেশ ভাটের বাড়ি বেশ বড়সড়, সেখানে এই জায়গা নিয়ে অসুবিধা হওয়ার কথাই নয়। আর, সিদ্ধার্থ তো বেশির ভাগ সময়ে ফ্ল্যাটেই থাকেন না! শুটিংয়ের কাজে চলে যান পৃথিবীর নানা প্রান্তে। অতএব, আলিয়ার তো অসুবিধা হওয়ার কথা নয়! তাহলে? এ কি অন্য কারও সঙ্গে থাকার ইঙ্গিত?
দেখা যাক! সেরকম কিছু হলে খবর তো পাওয়াই যাবে!
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!