সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে তোলপাড় হচ্ছে নেটদুনিয়া৷ দেখতে তাঁকে হুবহু অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মতো৷ আর তা নিয়েই ইন্টারনেট বাসিন্দাদের কৌতূহলের শেষ নেই৷ সবাই বলছে তিনি নাকি প্রিয়াঙ্কার নেটতুতো বোন৷
২১ বছরের নভপ্রীত বঙ্গে যখন মেতেছে নেটদুনিয়া ঠিক তখনই নিজের ‘লুক আলাইক’-কে নিয়ে টুইটারে মুখ খুললেন পিগি চপস৷ প্রিয়াঙ্কার টুইট বুঝিয়ে দিল, খুব ভুল বলেননি ইন্টারনেটের বাসিন্দারা৷ টুইটে প্রিয়াঙ্কা জানিয়েছেন তিনি নাকি ফিটনেস ব্লগার নভপ্রীতের ছবি তাঁর মা’কে দেখিয়েছিলেন৷ আর অন্যান্যদের মতো তাঁর মা’ও নাকি প্রায় বোকা বনে যাচ্ছিলেন৷

গোটা ঘটনায় বেশ মজা পেয়েছেন প্রিয়াঙ্কা এবং মেনে নিয়েছেন ইন্টারনেটের এই খোঁজ মন্দ নয়৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর