সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের প্রতি অত্যাচার-নির্যাতন বাড়ার পিছনে সিনেমার প্রভাব অনেকখানি। এই বলেই ক’দিন আগে সরব হয়েছিলেন কয়েকজন মহিলা পুলিশ অফিসার। দক্ষিণের সিনেমায় মহিলাদের যেভাবে তুলে ধরা হয়, তা যে অত্যন্ত সম্মানহানিকর এমনটাই মত ছিল তাঁদের। আর তাই পরিচালক-অভিনেতাদের থেকে খানিকটা সংবেদনশীলতা আশা করেছিলেন তাঁরা। কিন্তু কোথায় কী! সিনেমা তো কোন ছাড়, খোদ অভিনেতাই বলে দিলেন, মহিলারা শুধু যৌনতার জন্য আদর্শ, আর কোনও কিছুর জন্য নয়।
[ OMG! রিয়ালিটি শোয়ে নগ্ন হলেন এই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ]
এ মন্তব্য তেলুগু অভিনেতা চলপতি রাওয়ের। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি। যে সিনেমার প্রচারে তিনি এসেছিলেন, সেখানের একটি সংলাপ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সংলাপে বলা হয়েছিল, মেয়েরা মনের শান্তি নষ্ট করে। এ বিষয়ে অভিনেতার কী মত? তাই-ই জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। তাঁর সাফ কথা, মহিলারা শুধু যৌনতার জন্যই আদর্শ।

এ মন্তব্যের পরই তীব্র বিতর্ক ছড়ায়। দক্ষিণী সিনেমায় মহিলাদের শারীরিক প্রদর্শন ও তাঁদের যেভাবে পর্দায় তুলে ধরা হয়, তা রুচিহীন বলেই মনে করেন অনেকে। এ নিয়ে সমালোচনাও হয়েছে আগে। সম্প্রতি বেশ কয়েকজন মহিলা পুলিশ অফিসারও এ নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু তারপরও পরিস্থিতির কোনও বদল নেই। বরং চরিত্রের বাইরে দাঁড়িয়ে অভিনেতা হিসেবেই বিতর্কিত কথা বলে দিলেন এই অভিনেতা।
I always respect women personally and in my films/I definitely do not agree wt Chalapati rao’s derogatory comments/dinosaurs do not exist!!🙏
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) May 23, 2017
যদিও ছবির প্রযোজক নাগার্জুন তড়িঘড়ি নেমেছেন ড্যামেজ কন্ট্রোলে। এ ছবির নায়ক তাঁর ছেলে নাগা চৈতন্য। তিনি টুইট করে জানান, মহিলাদের তিনি আজীবন সম্মান করে এসেছেন। অভিনেতার মন্তব্যের সঙ্গে তিনি যে একমত নন, সে কথা জানিয়ে দিয়েছেন প্রযোজক।
সর্বশেষ খবর
-
‘অভিমান’-এর টিজারে ছেলেকে চিনতেই পারেননি বিশ্বজিৎ! সোশাল মিডিয়ায় বাবাকে কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
‘শরণার্থীদের তাড়াও’, আইএসের ধাঁচে হামলা ঘিরে অগ্নিগর্ভ আয়ারল্যান্ড, বিক্ষোভ গোটা ব্রিটেনে
-
বাড়ি দখলের মামলায় বাবার পক্ষে রায়, আদালত থেকে ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে খুন ‘গুণধর’ ছেলের!
-
নিরাপত্তা প্রত্যাহার করেছে বিজেপি সরকার, প্রাণভয়ে বন্দুক নিয়ে ঘুরছেন বিজেপি সাংসদ
-
ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন কে? বিশ্বকাপে নামার আগে ভবিষ্যদ্বাণী মার্টিনেজের