সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক ও রাখি সাওয়ান্ত, একে অপরের পরিপূরক৷ একথা নতুন করে বলার কিছু নেই৷ কখনও আলটপকা মন্তব্য করে আবার কখনও যৌন উসকানিমূলক কথাবার্তা বলে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি৷ আরও স্পষ্ট করে বলতে গেলে খবরে কেমনভাবে থাকতে হয় তা রাখি ভাল করেই জানেন৷ তবে এবার এই রাখীকেই আছাড় খেতে হল৷ না মাটিতে নয়, একদম বক্সিং রিংয়ের মধ্যে৷ ভাবছেন তো বিষয়টা কী? তবে খোলসা করে বলি৷
[মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সাড়া ফেলল ‘কেদারনাথ’-এর ট্রেলার]
#MeToo ঝড়ে বিধ্বস্ত বলিউড৷ অভিনেত্রী তনুশ্রী দত্তের হাত ধরেই বি-টাউনে প্রবেশ করে এই ঝড়৷ শ্লীলতাহানির অভিযোগে সরব হতে দেখা যায় একের পর এক অভিনেত্রীকে৷ অভিযোগের আঙুল ওঠে বলিউডের রথী মহারথীদের বিরুদ্ধে৷ এমত অবস্থায় বলি অভিনেত্রী তনুশ্রী দত্তের বিরুদ্ধেই ধর্ষণ-সহ একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন রাখি সাওয়ান্ত। প্রথমে খবরে না থাকলেও ঠিক খবরে জায়গা করে নেন তিনি৷ বলিউডের এই `ড্রামা কুইন`ই সম্প্রতি পাঞ্জাবের পাঁচকুলার দেবী লাল স্টেডিয়ামে একটি কুস্তি প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন৷ যার আয়োজক ছিলেন দ্য গ্রেট খালি৷ আর সেখানেই ঘটল চরম বিপত্তি৷
[কেমন ছিলেন হজরত মহম্মদ? মাজিদির চোখ দিয়ে দেখল কলকাতা]
সূত্রের খবর, সেখানে এক মহিলা কুস্তিগিরকে চ্যালেঞ্জ করেন রাখি সাওয়ান্ত৷ তাঁর প্রস্তাবে রাজিও হয়ে যান ওই মহিলা কুস্তিগির৷ কিন্তু এরপরেও রিংয়ের মধ্যেই রাখিকে কোমর দোলাতে দেখা যায়। উত্তেজক নাচে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেন এই সেক্স সিম্বল৷ কিন্তু তাঁর কোনও নাচই কাজে আসে না৷ হঠাৎই রাখিকে শূন্যে তুলে রিংয়ের মধ্যেই আছাড় মারেন ওই প্রতিযোগী৷ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেখানে উপস্থিত সকলের মধ্যেই৷ মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি৷ জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন তিনি৷ চোট পান পিঠে৷ তাঁকে সঙ্গে সঙ্গে ভরতি করা হয় হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা হয় তাঁর৷ রাখি সাওয়ান্তের ওই সময়ের ভিডিও-ই এখন সোশ্যাল মিডিয়ায় হটকেকের মতো ঘুরছে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার