Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জিনাত আমানের, ধৃত অভিযুক্ত

অভিযুক্তের বিরুদ্ধে আগেও হেনস্তার অভিযোগ এনেছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৯, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৯, ১৮:০৮

options
link
ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জিনাত আমানের, ধৃত অভিযুক্ত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী জিনাত আমান। অভিযুক্ত মুম্বইয়ের ব্যবসায়ী অমর খান্না ওরফে সরফরাজ। রাতেই তাঁকে গ্রেপ্তার করেছে জুহু থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত বহু আগে থেকেই জিনাতের পরিচিতি। মুম্বইয়ের বিনোদন জগতে পরিচিতি রয়েছে সরফরাজের। কোরিওগ্রাফার হিসেবে বলিউডে নাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল সে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। পরে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে সরফরাজ। তাতে সাফল্য মেলে। ৬৮ বছরের অভিনেত্রীর সঙ্গে আগে সম্পর্ক ভালই ছিল। দু’জনের পরিবারের মধ্যেও ভাল যোগাযোগ ছিল। কিন্তু কয়েকমাস আগে কোনও কারণে সে সম্পর্কের অবনতি হয়। দুই পরিবারের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও ওই ব্যবসায়ী জিনাতকে উত্যক্ত করতে থাকে। বর্ষীয়ান অভিনেত্রীকে ক্রমাগত ফোন করতে থাকে। তাঁকে অশ্লীল মেসেজ পাঠাতে থাকে। এমনকী ভিডিও ক্লিপও পাঠায়। যেখানে নায়িকা যেতেন, তাঁর পিছু নিতে থাকে। এমনকী, জোর করে জিনাতের বাড়িতে ঢোকারও চেষ্টা করে। বিষয়টি সহ্যের বাইরে পৌঁছে গেলে পুলিশের দ্বারস্থ হন জিনাত। ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন জুহু থানায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আদালতের নির্দেশে ভাড়াবাড়ি থেকে উচ্ছেদ, ঘরছাড়া মনোজ মিত্রের ‘সুন্দরম’]

ভারতীয় দণ্ডবিধির ৩০৪ডি ধারা ও ৫০৯ ধারায় মহিলাকে উত্যক্ত করা ও তাঁর সম্মানহানি করার মামলা দায়ের করা হয়েছিল সরফরাজের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। কিন্তু সম্প্রতি ধর্ষণের মামলা দায়ের করেছেন অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে মুম্বইয়ের ব্যবসায়ীকে। শুক্রবারই আদালতে তোলা হবে তাঁকে।

অভিনয়ের আগে মডেলিংয়ের পরিচিত নাম ছিলেন জিনাত। সাতের দশকে ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় তাঁর। শোনা যায়, অন্তিম মুহূর্তে তাঁকে বেছেছিলেন দেবানন্দ। এরপর আর পিছনে ফিরে তাকাননি অভিনেত্রী। অভিনয়ের চেয়েও বেশি তাঁর সৌন্দর্যের কদর ছিল বলিউডে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ধর্মেন্দ্র, শশী কাপুর- সকলের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। অভিনয় থেকে অবসর নেওয়ার পর দুই ছেলের সঙ্গে মুম্বইয়ে থাকেন জিনাত। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

[বলিউডের জন্য ‘ডেডপুল’ হওয়ার অফার ফিরিয়ে দিলেন রণবীর সিং]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.