হাতির পছন্দ আম, কাঁঠাল, লিচুর মতো রসালো ফল। সেই ফলের টানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। ফলে হাতি ও মানুষের সংঘাত কমাতে এবার লেবুজাতীয় ফলের চাষে জোর দিচ্ছে ঝাড়গ্রাম (Jhargram) জেলা উদ্যান পালন দপ্তর। লেবুর পাশাপাশি গন্ধরাজ লেবু ও মুসাম্বি চাষেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জেলাজুড়ে প্রায় ৩০ হাজার লেবু গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক তামসী কোলে বলেন, “হাতি রসালো ফল খায়। ফলে ফলের গাছের টানে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে এবং দীর্ঘ সময় এলাকায় থেকে যায়। লেবুজাতীয় গাছে কাঁটা থাকায় হাতি সাধারণত এই ধরনের গাছ এড়িয়ে চলে। পাশাপাশি এই চাষে খরচও তুলনামূলক কম।” বুধ ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা কালেক্টরেটে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে চাষিদের হাতে-কলমে বাগান তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিবিরের সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙক্ষা ভাস্কর ও বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।
আরও পড়ুন:
১৭ থেকে ২৫ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে উদ্যান পালন সপ্তাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের স্পেশাল কমিশনার মনিরূপা ভট্টাচার্য, আধিকারিক এবং কৃষি-বিজ্ঞানীরা। জেলাজুড়ে মোট ৭৩ হাজার ১০১টি ফলের চারা বিতরণ করা হচ্ছে। নয়াগ্রাম ও বিনপুর ২ ব্লকেও চলছে চারা বিতরণ। লোধাগুলি-সহ ঝাড়গ্রামের বিভিন্ন রেঞ্জে আম, কাঁঠাল ও লিচুর গন্ধে হাতির আনাগোনা লেগেই থাকে।
সেই কারণে পতিত জমিতে লেবুজাতীয় ফলের চাষ বাড়িয়ে হাতির লোকালয়ে প্রবেশ ঠেকানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পলি হাউসে আনাজ ও ফুল চাষেও কৃষকদের উৎসাহিত করছে উদ্যান পালন দপ্তর। সরকারি ভর্তুকির সুযোগও রয়েছে। ফলের চারা, বীজ এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের স্বনির্ভর করে তোলাই দপ্তরের লক্ষ্য। হাতির হানা কমানোর পাশাপাশি বিকল্প চাষের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর দিকটিও গুরুত্ব পাচ্ছে এই উদ্যোগে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব