বুধবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়া। তার ফলে যাচ্ছেতাই অবস্থা ধানের। বিরাট ক্ষতির মুখে পাকা বাংলার বোরো ধানচাষিরা। তার ফলে মাথায় হাত কৃষকদের। বৃহস্পতিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবারও প্রাকৃতিক দুর্যোগ হলে সবই ধানই নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কায় দু’চোখের পাতা এক করতে পারছেন না কৃষকরা।
বাংলার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মূলত বোরো ধান চাষ হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরাতে মূলত বোরো ধান চাষ হয়। এবার প্রায় ২ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। একে তো ভোটের কারণে জঙ্গলমহলের শ্রমিকরা কাজ করতে চাননি। তার ফলে ধান কেটে গোলায় তুলতে দেরি হয়েছে। আর তারই মাঝে বুধসন্ধ্যার ঝড়বৃষ্টি। সবমিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে ধানচাষ। নুইয়ে পড়েছে বিঘার পর বিঘা ধানগাছ। পূর্ব মেদিনীপুরের ছবিও বেশ উদ্বেগজনক। এখানে মোটে ৩০ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে। বাকি ৭০ শতাংশ ধান মাঠেই পড়ে রয়েছে। ঝড়বৃষ্টি সেই ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ফলে মাথায় হাত কৃষকদের। আবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি-সহ বিভিন্ন এলাকায় ধানচাষে ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:
তবে ঝাড়গ্রামের কৃষকদের কাছে বৃষ্টি যেন আশীর্বাদের মতো। প্রায় পনেরো দিন মাঠ থেকে ধান তোলার সময় রয়েছে। এই পরিস্থিতিতে বিনপুরে ১০ মিলিমিটার এবং ঝাড়গ্রামে ৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তেমন ঝোড়ো হাওয়া না দেওয়ায় ধানের ক্ষতি হয়নি। বরং মিটেছে জলের ঘাটতি। তার ফলে নিশ্চিন্ত কৃষকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘৩ দিনে মার্ডার করব’, সলমনের ‘পাকিস্তানি জঙ্গি’ ভক্তর হুমকিতে পুলিশের দ্বারস্থ ‘কালা হিরণ’ প্রযোজককে
-
মেসির বাবার অসুস্থতা নিয়ে অহেতুক গুজব! বিবৃতি দিয়ে ক্ষোভ লিওর পরিবারের
-
‘যথেষ্ট কারণ রয়েছে’, টেলিগ্রাম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তে সিলমোহর, সংস্থার দাবি খারিজ আদালতে
-
আরও একা মমতা! এবার দলের সব পদ ছাড়লেন ‘দিদির প্রিয়’ জ্যোতিপ্রিয়
-
সোনাদানা-টাকাপয়সা সব লুট, রামমন্দিরে কোটি টাকার চুরিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী!