রাজা দাস, বালুরঘাট: আন্তঃরাজ্য পণ্য পরিবহণের পাশাপাশি বন্ধ সস তৈরির কারখানা। রপ্তানির সমস্যায় জমিতেই নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার কুমড়ো। সস তৈরির অন্যতম এই কাঁচামাল বিক্রি না হওয়ায় মাথায় হাত কৃষকদের। সরকারি সাহায্যের আরজি জানিয়েছেন তাঁরা।
কলকাতা, শিলিগুড়ি-সহ দেশের অধিকাংশ সস কারখানায় ব্যবহৃত অন্যতম কাঁচামাল কুমড়োর জোগান দেয় দক্ষিণ দিনাজপুর। জেলার বালুরঘাট ব্লকের খাসপুর, সৈয়দপুর, দুর্লভপুর এবং বোল্লা এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে কুমড়ো উৎপাদিত হয়। হাজার হাজার টন কুমড়ো উৎপাদনের নিরিখে ওই এলাকাগুলি জেলায় সবজি শিল্পক্ষেত্র হিসাবে পরিচিত। প্রতি বছর বড় বড় লরিতে বোঝাই হয়ে এই কুমড়োগুলি ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বাইরে সস কারখানাগুলিতে চলে যেত। তবে এবার জমিতে কুমড়ো পরিণত হতেই শুরু হয়েছে লকডাউন। তার জেরে কারখানাগুলির পাশাপাশি বন্ধ আন্তঃরাজ্য পণ্য পরিবহণ। গাড়ি চলাচল বন্ধ থাকায় মাঠেই পড়ে পচে যাচ্ছে কুমড়ো। কষ্টার্জিত ফসল বেচতে না পেরে মাথায় হাত পড়েছে কৃষকদের।

[আরও পড়ুন: লকডাউনে হাতে কলমে প্রশিক্ষণে সমস্যা, অনলাইনে মৎস্য চাষিদের শেখাচ্ছেন বিশেষজ্ঞ]
দুর্লভপুর এলাকার গৌতম মণ্ডল এবং খাসপুরের কৃষক সুনীল বর্মন বলেন, “সস কারখানাগুলি বন্ধের পাশাপাশি স্থানীয় বাজার হাটেও বিক্রেতা কম। বাইরে রপ্তানি বন্ধ থাকায় জমি থেকে সামান্য কিছু কুমড়ো তুলে স্থানীয় বাজারে সরবরাহ করেছি। কিন্তু ১ টাকা কেজি দরেও তা কিনতে চাইছে না কেউ। ঋণ করে এই সবজি লাগিয়ে এখন চরম দুশ্চিন্তায় আমরা। সরকার আমাদের জন্য কিছু ভাবনাচিন্তা করুক এই আবেদন।”
[আরও পড়ুন: কৃষকদের থেকে সরাসরি সবজি কিনছে পুলিশ, লকডাউনে উপকৃত পুরুলিয়ার বহু কৃষক]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে