সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের দশেরা উত্সবে বিশ্বের সবচেয়ে বড় রাবণের কুশপুতুল পোড়ানো হবে চণ্ডীগড়ে। ৩০ লক্ষ টাকা খরচ করে এখন ২২১ ফুটের ওই কুশপুতুল তৈরি করা হচ্ছে। যা নিয়ে উত্সাহের শেষ নেই চণ্ডীগড়ের বাসিন্দাদের মধ্যে।
[আরও পড়ুন: ‘এনআরসি হলে সর্বপ্রথম দিল্লিছাড়া হবেন মনোজ তিওয়ারি’, কটাক্ষ কেজরিওয়ালের]
এপ্রসঙ্গে উদ্যোক্তাদের একজন বলেন, ‘গত পাঁচ বছর ধরে রেকর্ড তৈরির জন্য রাবণের সবচেয়ে বড় কুশপুতুল তৈরির চেষ্টা হচ্ছে। কিন্তু, সফলতা আসেনি। তবে এবার বিশ্বের সবচেয়ে বড় রাবণের কুশপুতুল আমরাই তৈরি করেছি। গত বছর ২১০ ফুটের কুশপুতুল তৈরি করা হয়েছিল। কিন্তু, এবার তার থেকেও ১১ ফুট বেশি পুতুল তৈরি করা হচ্ছে। এর ওজন ৭০ কুইন্টাল। তার মধ্যে রাবণের তলোয়ারের ওজন তিন কুইন্টাল আর জুতোর ওজন দুই কুইন্টাল।’

আরও জানা গিয়েছে, চণ্ডীগড়ের ধানাস গ্রাউন্ডে তৈরি হওয়া রাবণের ওই কুশপুতুল আগামী ২ অক্টোবর থেকে দেখতে পাবেন সাধারণ মানুষ। আর তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ওই গ্রাউন্ডে থাকা কুশপুতুলের সামনে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যাতে চণ্ডীগড় তথা পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন লোকগান ও লোকনৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন প্রচুর মানুষ। এরপর অক্টোবরের আট তারিখ, দশেরার দিন বিকেলে পোড়ানো হবে রাবণের সবচেয়ে বড় কুশপুতুল। ওই কুশপুতুলের ভিতরে যেসমস্ত আতসবাজি থাকবে তা পরিবেশ দূষণ করবে না বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। সাধারণ আতসবাজির তুলনায় ৮০ শতাংশ কম দূষিত হবে পরিবেশ।
[আরও পড়ুন:টাকা তোলার ঊর্ধ্বসীমা মাত্র ১ হাজার! RBI-এর নির্দেশে বিপাকে এই ব্যাংকের গ্রাহকরা]
প্রতিবছরই দশেরা উত্সবে রাবণের কুশপুতুল পোড়ানো হয় ভারতের বিভিন্ন প্রান্তে। নবরাত্রি উদযাপনের পর হওয়া এই উত্সব রামের হাতে রাবণের বধ হওয়ার ঘটনাকেই স্মরণ করায়। গত বছর দশেরার দিন রাবণের কুশপুতুল পোড়ানো দেখতে গিয়ে পাঞ্জাবের অমৃতসরে ট্রেনে কাটা পড়েছিলেন প্রায় ১৫০ জন মানুষ। ভয়ানক সেই স্মৃতি আজও ভুলতে পারা যায়নি।
সর্বশেষ খবর
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু