সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ লক্ষ টাকার বাতিল হওয়া নোট আর ১০ কেজি মাদক-সহ একটি ট্রাক আটক করল পুলিশ। সোমবার জম্মুর কুঞ্জওয়ানি চক এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।
ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে টাকা ও মাদক সবই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে জম্মুতে পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হচ্ছিল। যে ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সেগুলির সবই পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বলে জানা গিয়েছে।
Advertisement
অন্যদিকে, জম্মুর সালেহার থেকে বাতিল হওয়া ২০ বোতল সিরাপ, ৫৪০টি ক্যাপসুল আটক করেছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের