সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছরের নাবালিকাকে চারমাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে। ধর্ষণের ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে বলেও খবর। ঘটনাটি মহারাষ্ট্রের পালঘর জেলার একটি গ্রামের বলে আজ পুলিশ সূত্রে জানানো হয়েছে। মেয়েটির অভিভাবকদের পক্ষ থেকে অভিযুক্তের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই পাশাপাশি বাড়িতে বসবাস করত। নথিভুক্ত হওয়া অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কিশোরটি চারমাস ধরে মেয়েটিকে ধর্ষণ করছিল। কয়েকদিন আগে মেয়েটির পেটে যন্ত্রণা শুরু হয়। বিষয়টি বাবা-মাকে জানালে তাঁরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
[পাক সেনার গুলিতে পুঞ্চে নিহত ৯ মাসের শিশু-সহ একই পরিবারের তিনজন]
মেয়েটিকে পরীক্ষা করার পর চিকিৎসকরা তার অভিভাবকদের জানান যে সে গর্ভবতী। যখন মেয়েটিকে তাঁরা এই বিষয়ে জিজ্ঞাসা করেন তখন সব ঘটনা খুলে বলে সে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তার বাবা-মা।
সর্বশেষ খবর
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর
-
‘দলিত’ খাড়গে সভা করায় রামলীলা ময়দানে ‘শুদ্ধিকরণ’ রাম সেনার, বিজেপিকে বিঁধল কংগ্রেস
-
বাইকে এসে তরুণীকে অ্যাসিড হামলা, ১৯ মাসের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ৩ দোষীর
-
শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ! প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি রেড অ্যালার্ট
-
কামতাপুরি নাকি রাজবংশী! জনগণনা শুরু হতেই উত্তরে ভাষা বিতর্ক চরমে